ঈদুল আজহাকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন বাজারে দা, ছুরিসহ লোহার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত স্থানীয় কামারেরা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাঁদের কর্মব্যস্ততা। উপজেলার প্রায় প্রতিটি বাজারেই আছে কামারের দোকান। এ পেশার মানুষ সারা বছর কমবেশি লোহার কাজ করলেও ঈদুল আজহা সামনে রেখে তাঁদের কর্মব্যস্ততা বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে, কয়লা আর লোহার দাম বেড়ে যাওয়ায় দা, ছুরিসহ লোহার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে তাঁদের লাভের পরিমাণ আগের চেয়ে কমেছে। তারপরও তাঁরা তাদের পূর্বপুরুষের পেশা ধরে রাখার চেষ্টা করছেন।
কামারের দোকানে কোরবানির সরঞ্জাম কিনতে আসা ক্রেতা জালাল বলেন, ‘কোরবানি ঈদের কিছুদিন বাকি। তাই আগেই পশু জবাইয়ের সরঞ্জাম কেনার কাজটি সেরে ফেলছি। তবে অন্য বছরের চেয়ে এবার ছুরি, চাকু, বঁটির দাম একটু বেশি।’
পৌরবাজারের কামার সুবোধ কর্মকার বলেন, প্রতিবছরই কোরবানির ঈদে দা, বঁটি, ছুরি, চাপাতিসহ লোহার বিভিন্ন জিনিসের চাহিদা বেড়ে যায়। এবার কয়লার ও লোহার দাম বেশি। মালামালের দাম বেশি, তাই ক্রেতা একটু কম। তবে কোরবানির ঈদ ঘিরে ভালো আয়-উপার্জন হবে বলে আশা করছি।
বাজারে ঘুরে দেখা গেছে, কামারেরা দোকানের সামনে শাণ দেওয়া নতুন দা, বঁটি, ছুরি ও চাকু সাজিয়ে রেখেছেন। ভেতরে চলছে কাজ। কামারেরা জানান, দা আকৃতি ও লোহা ভেদে ২০০ থেকে ৫০০ টাকা, ছুরি ১০০ থেকে ৩০০ টাকা, চাকু প্রতিটি সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ টাকা, হাড় কোপানোর চাপাতি প্রতিটি ৩০০ থেকে ৮০০ টাকা এবং পুরোনো দা, বঁটি, ছুড়ি শাণ দিতে বা লবণ-পানি দিতে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।
দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাপ্পী সাহা বলেন, ‘অনেকে পূর্বপুরুষের পেশাকে ধরে রেখে এখনো কামারের কাজ করছেন। লোহার তৈরি জিনিসের দাম বেড়েছে। আধুনিক যন্ত্রপাতি বের হওয়ার এ শিল্প আগের মতো নেই। যদি সরকারি পৃষ্ঠপোষকতা পায় এ শিল্প আবারও ঘুরে দাঁড়াবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫