ম্যাচ শুরুর আগেই শ্রীলঙ্কা পুরো টেস্ট সিরিজটাই উৎসর্গ করেছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শের্ন ওয়ার্নকে। সেই ম্যাচে লঙ্কানদের ১০ উইকেটে হারিয়ে সিরিজ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দলের দুর্দান্ত জয়ের দিনে নতুন মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ান।
গল টেস্টে স্পিন উইকেট পেয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ ধসে দিয়েছেন লায়ান। দুই ইনিংসে মোট ৯ উইকেট শিকার তাঁর। এতেই দারুণ এক সুখবর পেলেন লায়ান। এই সংস্করণে বোলারদের তালিকার ১০ নম্বরে উঠে এসেছেন লায়ান।
এর আগে সেরা দলে ছিলেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব। এবার তাঁকে ছাড়িয়ে গেছেন লায়ান। স্পিনারদের মধ্যে তিনি অবশ্য পঞ্চম। অস্ট্রেলিয়ার হয়ে ১০৯ টেস্ট খেলে ৪৩৬টি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলের ১৩১ টেস্টে উইকেট সংখ্যা ৪৩৪ টি।
গল টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামেন অস্ট্রেলিয়ান উদ্বোধনী ব্যাটার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। প্রথম চার বলে খেলা শেষ করেন ওয়ার্নার। অজিদের ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন ছক্কা হাঁকিয়ে।
সিরিজের শুরু থেকেই ব্যাটিংয়ে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২১২ করলেও দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটাররা করলেন ১১৩ রান। দুই ইনিংস মিলে লঙ্কানদের একটি ফিফটি আসে নিরোশান ডিকভেলার ব্যাটে। অস্ট্রেলিয়ার হয়ে ৯ উইকেট নিয়ে সেরা বোলার অফ স্পিনার লায়ন।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩২৩ রান। উসমান খাজা ও ক্যামেরুন গ্রিন ফিফটি করেন। শ্রীলঙ্কার হয়ে রমেশ মেন্ডিস নেন ৪ উইকেট।

কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হালান্ড—রোমাঞ্চকর দ্বৈরথটি এবার মঞ্চস্থ হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ রাউন্ডে। বোস্টনের মাঠে গ্রুপ ‘আই’য়ের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও নরওয়ে।
১ ঘণ্টা আগে
এই ব্রাজিলকে নিয়ে সামান্য হলেও সংশয় জেগেছিল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যেতে পারবে কি না। সংশয়টা তৈরি হয়েছিল গ্রুপপর্বে থাকা মরক্কোর কারণে। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে সাম্বার ছন্দে নেচে ওঠা ব্রাজিল অবশ্য সে সংশয় দূর করে দিয়েছে দ্রুতই।
৩ ঘণ্টা আগে
ক্যাচ মিস তো ম্যাচ মিস—আজ ম্যানচেস্টারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচ দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। হাতের নাগালে থাকা ক্যাচ ফসকানোর খেসারত দিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে। ভারতের কাছে হেরে গেল
৫ ঘণ্টা আগে
খুব বেশি দিন আগের ঘটনা নয়। জিম্বাবুয়ের বুলাওয়েতে এ বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা টসের সময় হাত মেলাননি। পাঁচ মাস পর এবার ম্যানচেস্টারে দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
৬ ঘণ্টা আগে