মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও কন্যাসহ ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ রাজনৈতিক ও প্রখ্যাত ব্যক্তিদের বিরুদ্ধে ক্রমাগত মার্কিন নিষেধাজ্ঞার বৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে ২৫ মার্কিন নাগরিককে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, তালিকায় মেইনের সুসান কলিন্স, কেনটাকির মিচ ম্যাককনেল, আইওয়ার চার্লস গ্রাসলি, নিউইয়র্কের কিরস্টেন গিলিব্র্যান্ডসহ বেশ কয়েকজন মার্কিন সিনেটরের নাম রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক ও গবেষক এবং যুক্তরাষ্ট্রের সাবেক সরকারি কর্মকর্তারা এই তালিকায় রয়েছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের ধরে রাশিয়ার নাগরিকদের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর জবাব হিসেবেই ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া।

সন্ধ্যার দিকে বেজে উঠল নাজাকাত আলীর ফোন। ভারত শাসিত কাশ্মীরে পর্যটক গাইড হিসেবে কাজ করেন এই ৩০ বছর বয়সী যুবক। বললেন, আজকাল প্রায়ই এমনটা হয়। কল আসে প্রায় প্রতিদিনই। ফোন ধরলেন, জানালেন, পরিস্থিতি এখন নিরাপদ। নিশ্চিন্তে আসতে পারেন পর্যটকেরা। আরও বললেন, তিনি অপেক্ষায় থাকবেন।
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মূলত ভেনেজুয়েলা সরকার যেন নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আইনি খরচ বহন করতে পারে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই...
৪ ঘণ্টা আগে
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনা, সরঞ্জামের যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা অনুমিতভাবে প্রকাশিত হয়েছে, বাস্তবিক ক্ষয়ক্ষতি তার চেয়েও অনেক বেশি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে
ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ সশস্ত্র হামলার ঘটনায় আটক কোল টমাস অ্যালেন সম্পর্কে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ৩১ বছর বয়সী এই যুবক কোনো সাধারণ অপরাধী নন, বরং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন উচ্চশিক্ষিত খণ্ডকালীন শিক্ষক এবং উদীয়মান ভিডিও গেম ডেভেলপার।
৬ ঘণ্টা আগে