বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা আছে তলানিতেই। চলতি বছরে বাসযোগ্য শহরের এই তালিকা তৈরি করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। তালিকায় ১৭২টি শহরের মধ্যে ১৬৬তম স্থানে আছে ঢাকা। সম্প্রতি এই তালিকা প্রকাশিত হয়েছে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ‘বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকা ২০২২’ প্রতিবেদন অনুযায়ী, বাসযোগ্য শহরের তালিকার শেষের ১০টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। তবে গত বছরের র্যাঙ্কিংয়ের সঙ্গে তুলনা করলে ঢাকার কিছুটা উন্নতি হয়েছে। সে ক্ষেত্রে ৩ ধাপ এগিয়েছে ঢাকা।
আগের বছরেও তলানিতেই ছিল ঢাকা। গত বছর বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৩৭তম, তালিকার নিচের দিক থেকে যা ছিল চার নম্বরে। এবার ঢাকা উঠে এসেছে সাত নম্বরে।
বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার নাম। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আক্রমণের কারণে কিয়েভকে এ বছর এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার শহর মস্কো ও পিটার্সবার্গ এ তালিকায় স্থান পেয়েছে।
গত বছর বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ অবস্থানে ছিল নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড। এ বছর সে স্থান দখল করেছে ভিয়েনা। অন্যদিকে অকল্যান্ড চলে গেছে ৩৪তম অবস্থানে। আর ভিয়েনা ১২তম অবস্থান থেকে উঠে এসেছে শীর্ষে।
পাঁচটি মানদণ্ড বিবেচনায় নিয়ে এ তালিকা করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। মানদণ্ডগুলো হচ্ছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। মোট ১০০ সূচকের মধ্যে ঢাকার এবারের স্কোর ৩৯ দশমিক ২, গত বছর যা ছিল ৩৩ দশমিক ৫।
বসবাসযোগ্য শীর্ষ ১০টি শহরের মধ্যে ৬টিই ইউরোপের। ভিয়েনা ছাড়া অন্য শহরগুলো হচ্ছে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম।
এ ছাড়া শীর্ষ ১০-এ রয়েছে কানাডার ক্যালগারি, ভাঙ্কুভার ও টরন্টো, জাপানের ওসাকা এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
বাসযোগ্য শহরের তালিকায় একেবারে তলানিতে রয়েছে সিরিয়ার দামেস্ক। শহরটির অবস্থান ১৭২তম। এর আগে রয়েছে নাইজেরিয়ার লাওস, লিবিয়ার ত্রিপলি, আলজেরিয়ার আলজিয়ার্স, পাকিস্তানের করাচি এবং পাপুয়া নিউনিগির পোর্ট মোরসবি। গত বছরও তলানিতেই ছিল দামেস্ক।

শরতের রোদ-বৃষ্টির খেলায় বিদ্যুতের চাহিদা ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াটের মধ্যে ওঠানামা করছে। গরম বেড়ে যাওয়ায় ১০ আগস্ট মধ্যরাতের পর ৩ হাজার ৭০০ মেগাওয়াট লোডশেডিং করা হয়, যা দেশে সর্বকালের রেকর্ড। এমন পরিস্থিতিতেও উৎপাদন সক্ষমতা থাকার পরও জ্বালানির অভাবে দেশের মোট ২৯ হাজার মেগাওয়াট...
৬ ঘণ্টা আগে
দেশে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের মতো ভোট গ্রহণ হবে। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
৬ ঘণ্টা আগে
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর অভাবে অবশেষে মজুত ফুরিয়ে গেছে এক্সিলারেট এনার্জির। ফলে নতুন করে কার্গো আসার আগপর্যন্ত আপাতত সামিটের টার্মিনাল থেকে পাওয়া এলএনজি দিয়েই চলতে হচ্ছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ আরও এক দফায় কমেছে।
১২ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত এবং তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
১২ ঘণ্টা আগে