প্রায় সব অভিভাবকই অভিযোগ করেন, ‘শিশু কথা শুনতে চায় না।’ এটা নতুন কিছু নয়। শিশুকে কথা শোনানোর ক্ষেত্রে বাবা–মায়ের ভূমিকা কী, তা নিয়ে আমরা কতটা ভাবি? প্রায় সব বাবা–মা সন্তানকে বোঝান যে তার জন্য যা করছেন সবই নিঃস্বার্থভাবে। কিন্তু সন্তানও কি তা–ই অনুভব করছে? বাবা–মায়ের আচরণে সন্তান কি মনে করছে যে পরীক্ষায় ভালো না করলেও মা বা বাবা তাকে ভালোবাসবে? সন্তান কি তার রাগ, দুঃখ, ভয়, আনন্দ অকপটে অভিভাবককে বলতে পারছে? যদি বলতে না পারে, সেখানে অবশ্যই আপনাকে একজন অভিভাবক হিসেবে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এর জন্য মানসিক ও সামাজিক বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।
মানসিক দিক থেকে প্যারেন্টিং বা সন্তান লালন হলো একটি জ্ঞান আহরণের পদ্ধতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আঠারো বছর বয়স পর্যন্ত একজনকে শিশু হিসেবে ধরা হয়। এর মধ্যে প্রথম পাঁচ বছর খুব গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসের ঘাটতি, যত্নের অভাব, আত্মসম্মান নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি ঘটনার বীজ পরিবারের মাধ্যমেই শৈশবে শিশুর মনে রোপণ হয়ে যায়।
প্রশ্ন উঠতে পারে, বাবা–মা বা অভিভাবক হিসেবে কি তাকে শাসন করা যাবে না? অবশ্যই যাবে। কিন্তু সে ক্ষেত্রে ফল যেন ইতিবাচক হয়। ইতিবাচক প্যারেন্টিংয়ে শিশু আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হবে। অন্যকেও সম্মান করতে শিখবে। পরিণতিতে বাবা–মায়ের সঙ্গে শিশুর সম্পর্কসহ অন্যান্য পারিবারিক ও সামাজিক সম্পর্কও ভালো থাকবে।
সন্তানকে ইতিবাচক প্রক্রিয়ায় বড় করার ক্ষেত্রে শিশুকে অন্যের সঙ্গে তুলনা করা যাবে না। এতে তার আত্মবিশ্বাস কমে যাবে। তুলনা অবশ্যই করা যাবে, কিন্তু তা করতে হবে শিশুর নিজের সঙ্গে। যেমন—আগের পরীক্ষায় কম নম্বর পেলে এই পরীক্ষায় শিশুটি কতটুকু বেশি নম্বর পেল, সেটাই হবে তুলনা। কখনোই অন্যের সঙ্গে তুলনা করা ঠিক নয়। কারণ প্রত্যেকের মেধা ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে, বেড়ে ওঠার পরিবেশ আলাদা হতে পারে, আগ্রহের বিষয় আলাদা হতে পারে।
সামাজিক দিক থেকে দেখলে সন্তানের আচরণগত সমস্যাসহ তার অস্তিত্বকে গুরুত্ব দিতে হবে। তার আচরণগত সমস্যা যদি থাকে, তবে সন্তানকে সেই সমস্যা সম্পর্কে সচেতন করে সংশোধনে সহায়তা করতে হবে। কিন্তু কোনোভাবেই আচরণগত সমস্যার বিষয়টি সন্তানের হাতে ছেড়ে দেওয়া যাবে না।
লেখক: চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে।
১০ ঘণ্টা আগে
হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৪৫১ জনের। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছে ১৭৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ৮৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৬০, ময়মনসিংহে ৭৯, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
১০ ঘণ্টা আগে
হার্ট অ্যাটাকের পর স্টেন্ট (রিং নামে বহুল পরিচিত) বসানো কিংবা বাইপাস সার্জারি করে বাড়ি ফিরলেই হৃদ্যন্ত্রের চিকিৎসার শেষ হয় না। এসব চিকিৎসাপদ্ধতির পরও আবার হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ গুরুতর জটিলতার ঝুঁকি থাকে। এই ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি চিকিৎসার গুরুত্বপূর্ণ ওষুধগুলোর একটি হলো স্ট্যাটিন ধরনের ওষুধ।
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৩৩ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ জন মারা গেছে।
১ দিন আগে