বাগ্দত্তা স্যাম আসগারিকে বিয়ে করেছেন মার্কিন সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। বাবার অভিভাবকত্ব থেকে বের হতে আদালতে মামলা জয়ের কয়েক মাস পর আসগারিকে বিয়ে করলেন জনপ্রিয় এই শিল্পী।
বিবিসি জানায়, গতকাল বৃহস্পতিবার (৯ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্যাম আজগারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এই সংগীতশিল্পী। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে স্যামের সঙ্গে বাগদান সেরেছিলেন ব্রিটনি। বাবা জেমি স্পিয়ার্সের বিধিনিষেধ কাটিয়ে অবশেষে বিয়ে করলেন তিনি। বাবার অভিভাবকত্বই তাঁদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করেন ব্রিটনি।
এর আগে ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জ্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন ব্রিটনি। কিন্তু সেই বিয়ে মাত্র ৫৫ ঘণ্টা টিকেছিল। এর কিছুদিন পরই শিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন তিনি। ওই সংসারে দুটি সন্তান রয়েছে ব্রিটনির। ২০০৭ সালে কেভিনের সঙ্গে দাম্পত্যের ইতি টানেন তিনি।
২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে অভিনেতা স্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। ধীরে ধীরে তা প্রণয়ে রূপ নেয়। এবার নিজের থেকে ১২ বছরের ছোট স্যামের সঙ্গে তৃতীয় সংসার পাতলেন ব্রিটনি স্পিয়ার্স।

একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
৬ ঘণ্টা আগে
জানুয়ারির শেষের দিকে সবাইকে চমকে দিয়ে অরিজিৎ ঘোষণা দেন, সিনেমায় আর গাইবেন না তিনি। তাঁর প্লেব্যাককে বিদায় দেওয়ার খবরে ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মানুষেরাও আক্ষেপ প্রকাশ করেছিলেন। তবে অরিজিৎ তাঁর সিদ্ধান্তে অনড়। ওই সময় জানিয়েছিলেন, নিজের শিল্পসত্তাকে নতুনভাবে আবিষ্কারের জন্যই এ সিদ্ধান্ত তাঁর।
৬ ঘণ্টা আগে
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে এটিএন বাংলায় শুরু হচ্ছে বইমেলা নিয়ে বিশেষ অনুষ্ঠান কবিবাড়ি। কবি আসাদ কাজলের গ্রন্থনা ও উপস্থাপনায় পাঁচ বছর ধরে বইমেলা উপলক্ষে নিয়মিত প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এবারও বইমেলা চলাকালে প্রতিদিন প্রচারিত হবে অনুষ্ঠানটি।
৭ ঘণ্টা আগে