বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হচ্ছে বড় চ্যালেঞ্জিং একটি নির্মাণ প্রকল্প। খরস্রোতা পদ্মা নদীর বুকে দৃশ্যমান বিশাল এ স্থাপনা নির্মাণের পেছনেও রয়েছে বিরাট এক কর্মযজ্ঞের গল্প। শ্রমিক-প্রকৌশলীসহ প্রায় ১২ হাজার কর্মীর মেধা ও শ্রমে তৈরি হয়েছে পদ্মা সেতু। এখনো সেতুর কাজ অল্প বাকি, যার জন্য শ্রমিক-প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।
দেশে সেতুসহ নানা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সরকার সব সময়ই বিদেশি পরামর্শক ও ঠিকাদারদের যুক্ত করেছে। পদ্মা সেতু এ ক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম।
এই বড় প্রকল্পে বিদেশিদের পাশাপাশি বাংলাদেশি প্রকৌশলী ও ঠিকাদারেরাও কাজ করেছেন সমান তালে। সেতুর সংযোগ সড়কের কাজ আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বাংলাদেশি ঠিকাদারেরা করেছেন। পরামর্শক প্রতিষ্ঠানেও বেশির ভাগ বাংলাদেশি প্রকৌশলী কাজ করেছেন।
এই বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতুর নির্মাণকাজের সঙ্গে প্রায় ১২ হাজার লোকবল কাজ করেছে। এর মধ্যে চীনের শ্রমিক-প্রকৌশলী ছিল ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন। এর বাইরে সবাই ছিলেন বাংলাদেশের।
স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
শফিকুল ইসলাম আরও বলেন, ‘সেতুর কাজ শুরুর পর এক দিনের জন্যও নির্মাণকাজ বন্ধ রাখা হয়নি। একটানা কাজ করে আসছি। ঈদের দিনও কাজ চালু রাখা হয়েছিল। করোনাভাইরাসের সময় কাজ চালু রাখা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সে সময় কাজ চালু রাখতে আমরা প্রকল্পের কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলাম। তাতে কাজে ধীরগতি হয়তো এসেছে, কিন্তু কখনো কাজ পুরোপুরি বন্ধ হয়নি।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫