হলিউড-বলিউড তারকারা তাঁদের সম্মান বাঁচাতে অনেকেই যান আদালতে, করেন মানহানির মামলা। এমনই এক মানহানির মামলায় সম্প্রতি জয় পেয়েছেন জনি ডেপ। এমন হাইপ্রোফাইল মামলা আগেও গড়িয়েছে আদালত পর্যন্ত।
টম ক্রুজ মানহানির মামলা করেছিলেন একজন সমকামী পর্নো অভিনেতার বিরুদ্ধে। ওই অভিনেতার দাবি ছিল, টমের সঙ্গে তাঁর অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও আছে। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে ১০ মিলিয়ন ডলার জিতেছিলেন টম ক্রুজ। সংবাদমাধ্যম ডেইলি মেইলের বিরুদ্ধে মামলা করেছিলেন কেট উইন্সলেট। কেটকে হেয় করে একটি আর্টিকেল প্রকাশ করায় মামলাটি করেছিলেন অভিনেত্রী। মামলায় জিতে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৪০ হাজার ডলার পান কেট। কেইরা নাইটলি, কেট হাডসনও ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছিলেন। এ ছাড়া মানহানি মামলা করে জিতেছেন জিম ক্যারি, শন পেন, ক্যামেরুন ডায়াজ, কেটি হোমস, রাসেল ব্রান্ড, রিবেল উইলসনের মতো হলিউড তারকারাও।
বলিউড তারকাদের মানহানি মামলা জিতে আর্থিক ক্ষতিপূরণ পেয়েছেন এমন নজির খুব একটা পাওয়া যায়নি। তবে আলোচনা তৈরি করেছে এমন অনেক মানহানি মামলাই হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদককাণ্ডে বলিউডের একাধিক তারকাকে জড়িয়ে খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম। সংবাদগুলোকে ‘মানহানিকর’ অভিহিত করে মামলা করে বলিউডের ৩৪টি প্রযোজনা সংস্থা ও সংগঠন।
গত বছর অক্ষয় কুমার বিহারের একজন ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি রুপি মানহানির মামলা করেন। সালমান খান একটি টিভি চ্যানেলের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছিলেন। এ ছাড়া নিজেদের ‘মান’ বাঁচাতে আদালতে গিয়েছেন জাভেদ আখতার, শিল্পা শেঠি, কঙ্গনা রনৌতসহ অনেকে। তবে সে সব মামলার বেশিরভাগই অমীমাংসিত রয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৮ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫