সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। এই ধাপে ১৮ জেলার সব উপজেলায় ও ১৪ জেলার কিছুসংখ্যক উপজেলায় এই পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থী ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ওই সময়ের পর প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, সিলেট, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়। এর আগে প্রথম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় তিন পর্বে মোট আবেদনকারী ছিলেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫