রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৭০ বছর পূতি উপলক্ষে যুক্তরাজ্যে শুরু হয়েছে ‘প্লাটিনাম জুবিলি’ উৎসব। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ব্রিটিশ রাজ দপ্তর থেকে রানির ছবি প্রকাশ করা হয়েছে। প্লাটিনাম জুবিলির প্রাক্কালে জাতিকে ধন্যবাদ জানিয়েছেন রানি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজ দপ্তর থেকে প্রকাশিত রানির ছবিটি তুলেছেন রানাল্ড ম্যাকেচনি। এ বছরের শুরুর দিকে উইন্ডসর ক্যাসেলে ছবিটি তোলা হয়েছে। ছবিতে দেখা যায়, রানি তাঁর বাসভবনে জানালার পাশে একটি কুশনযুক্ত আসনে বেশ সন্তুষ্টচিত্তে বসে আছেন। ঐতিহাসিক বাসভবনের গোল টাওয়ারটি দূর থেকে দেখা যাচ্ছে।
৭০ বছর পূর্তির জুবিলি বার্তায় রানি গোটা জাতিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, উৎসব আয়োজনের জন্য জাতিকে ধন্যবাদ। এ উৎসব তাঁর জীবনে মাইলফলক হয়ে থাকবে। অনেক সুখস্মৃতি তৈরি করবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে পার্টি করার প্রস্তুতি নিচ্ছে। চার দিন ধরে চলবে ‘জুবিলি পেজেন্ট’ নামে নানা আয়োজন। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সেনাবাহিনীর ট্রুপিং দ্য কালার প্যারেডের মাধ্যমে আনন্দ আয়োজন শুরু হবে এবং শেষ হবে আগামী রোববার।
রানি তাঁর জুবিলি বার্তায় আরও বলেছেন, ‘আপনাদের অবিরাম শুভেচ্ছাবর্ষণ আমাকে অনুপ্রাণিত করছে। বিগত ৭০ বছরে যা কিছু অর্জিত হয়েছে, তার প্রতিফলন আগামী দিনগুলোতে দেখানোর সুযোগ পাব বলে আশা রাখি।’
৯৬ বছর বয়সী রানি বার্ধক্যজনিতকারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থেকেছেন তিনি। প্লাটিনাম জুবিলির উৎসব দেখতে বাকিংহাম প্যালেসের বারান্দায় রাজপরিবারের সদস্যদের সঙ্গে রানি যোগ দিতে পারেন।
এই সম্পর্কিত আরও পড়ুন:

যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও ক্ষমতার কাঠামো পুনর্গঠনের মধ্যেই ইরানে আবারও সামনে এসেছে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করার প্রশ্ন। দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থী গোষ্ঠীগুলো হিজাব আইন কঠোরভাবে কার্যকর করার দাবি জোরদার করলেও বহু নারী এখন প্রকাশ্যেই সেই বিধিনিষেধ অমান্য করছেন।
১ ঘণ্টা আগে
ইরানের জনগণ বর্তমানে ‘অনেক সমস্যার’ মুখোমুখি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে তাঁর সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
৪ ঘণ্টা আগে
সাইবার হামলার আশঙ্কা যে আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, তারই নতুন উদাহরণ দেখা গেল যুক্তরাজ্যে। ইরানসংশ্লিষ্ট হ্যাকারদের হামলার পর যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছিল। তবে ব্রিটিশ সরকার বলছে, এতে জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থায় কোনো ঝুঁকি
৬ ঘণ্টা আগে