ঢাকা: উইন্ডসর ক্যাসেলে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ফার্স্ট লেডি জিল বাইডেনও উপস্থিত ছিলেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের সম্মানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানো হয়।
তিন দিনব্যাপী জি-৭ সম্মেলন শেষ করে রোববার উইন্ডসর ক্যাসেলে যান মার্কিন প্রেসিডেন্ট। এবারের জি-৭ সামিটে করোনার টিকা, জলবায়ু পরিবর্তনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
রানির সঙ্গে সাক্ষাৎ শেষে বাইডেন বলেন, রানি আমার মায়ের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। রানিকে তিনি হোয়াইট হাউস পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। সাক্ষাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রসঙ্গেও আলোচনা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উইন্ডসর ক্যাসেলের ভেতরে ৪০ মিনিট অবস্থান করেছিলেন।
দীর্ঘ আলোচনা হয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, রানি খুবই উদার। তাঁকে দেখে আমার মায়ের কথা মনে পড়েছে। রানি আমার কাছে হোয়াইট হাউস সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি বলেছি, হোয়াইট হাউস খুবই চমৎকার। তবে সেখানে অনেক লোকের বাস।
উল্লেখ্য, দীর্ঘ ৬৯ বছর ধরে ব্রিটিশ সিংহাসনে আছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ পর্যন্ত তিনি ১৪ জন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত ২০১৯ সালে রানির আমন্ত্রণে উইন্ডসর ক্যাসেলে এসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাজ সিংহাসনে বসার আগে ১৯৫১ সালে ওয়াশিংটন গিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সঙ্গে দেখা করেছিলেন তরুণী এলিজাবেথ।

মালয়েশিয়া ও শ্রীলঙ্কার আশপাশের গভীর সমুদ্রে ইরানি পতাকাবাহী ট্যাংকার আটকে দিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় গতকাল বুধবার নৌপরিবহন ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী এশীয় জলসীমায় অন্তত তিনটি ইরানি পতাকাবাহী ট্যাংকার আটকে দিয়েছে...
৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তিনটি প্রধান বাধা কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। আরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান মধ্যস্থতাকারী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ‘যুদ্ধবিরতির নগ্ন লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালি খুলে দেওয়া ‘সম্ভব নয়’।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ভোটগ্রহণ শুরু হয়। একইসঙ্গে ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতেও ভোটগ্রহণ শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ক্রিপ্টোকারেন্সি উদ্যোগকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প পরিবারের প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’-এর বিরুদ্ধে তাদেরই এক বিলিয়নিয়ার বিনিয়োগকারী চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন।
৯ ঘণ্টা আগে