ওয়েবে অভিষেক হচ্ছে নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২ জুন মুক্তি পাবে সুমন ধরের ওয়েব সিনেমা ‘শেষ চিঠি’। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করলেন ইয়াশ রোহান ও দীঘি। ইয়াশের সঙ্গে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, ‘ইয়াশ সম্পর্কে আগেই জানি। তবে চুক্তি স্বাক্ষর করার সময় আমাদের প্রথম দেখা। এরপর একসঙ্গে শুটিং করেছি। সেই অভিজ্ঞতাও বেশ ভালো।’
গত বছর উত্তরার একটি শুটিং হাউসে এবং ৩০০ ফুট এলাকায় শুটিং হয়েছে সিনেমাটির। দীঘি বলেন, ‘গল্পটা প্রথম যেদিন শুনেছিলাম, সেদিন থেকেই মাথায় গেঁথে গিয়েছিল। এর মধ্যে আরও কয়েকটি ওয়েব সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে প্রথমটি মুক্তির আগে কোনো ওয়েবের কাজ হাতে নিতে চাইনি।’
‘শেষ চিঠি’র গল্প কেমন জানতে চাইলে দীঘি বলেন, ‘আমি আর ইয়াশ অভিনয় করেছি স্বামী-স্ত্রীর ভূমিকায়। সাবেরী আলম আমার শাশুড়ি। একটি মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনকার ঘটনা নিয়ে সিনেমার গল্প। নিত্যদিনের অভাব, সম্পর্কের টানাপোড়েন, লাল-নীল স্বপ্ন নিয়েই প্রতিটি চরিত্র বেড়ে উঠেছে। দর্শক সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন, ঢাকা শহরে বাস করা মানুষের সঙ্গে কতটা মিলে যায়।’
শিশুশিল্পী হিসেবে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ শিশুশিল্পী হিসেবে দীঘির প্রথম সিনেমা। এরপর বহু সিনেমায় কাজ করেছেন। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন দীঘি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় দেখা গেছে তাঁকে।
মুক্তির অপেক্ষায় আছে দীঘি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। এখানে দীঘি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের শৈশবের চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আরও আছে ‘মুজিব ভাই’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’সহ কয়েকটি সিনেমা।
বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫