পর পর দুটি ভয়াবহ বন্দুক সহিংসতার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘অ্যাসল্ট ওয়েপনস’ বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র (সেমি অটোমেটিক) নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার ৮৬ বছর বয়সী রুথ উইটফিল্ডের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে কমলা হ্যারিস এই আহ্বান জানান। রুথ গত ১৪ মে বাফেলো সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিলেন। এর মাত্র ১০ দিন পর টেক্সাসের একটি স্কুলে একজন বন্দুকধারী হামলা চালিয়ে ১৯ শিশু ও দুই শিক্ষককে মেরে ফেলেছে।
কমলা হ্যারিস বলেন, ‘যথেষ্ট হয়েছে। এসব বন্দুক সহিংসতা আর সহ্য করা যায় না। এ ধরনের অপরাধ বন্ধ করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বন্দুক সহিংসতা বন্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সাহস থাকা উচিত।’
সমাধান খুব সহজ উল্লেখ করে হ্যারিস বলেন, ‘সব ধরনের সেমি অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করতে হবে। আপনি কি জানেন, অ্যাসল্ট ওয়েপন বা সেমি অটোমেটিক অস্ত্র কী? এটি হচ্ছে বিশেষ উদ্দেশ্যে তৈরি করা অস্ত্র, যা দিয়ে খুব অল্প সময়ে অনেক মানুষ মেরে ফেলা যায়। এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়। নাগরিক সমাজে এই অস্ত্রের কোনো জায়গা নেই।’
গত মঙ্গলবার টেক্সাসের উভালদের স্কুলে যিনি হামলা চালিয়েছেন, তাঁর কাছে এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক রাইফেল ছিল। এ ছাড়া তাঁর কাছে ১ হাজার ৬৫৭ রাউন্ড গুলি ও ৬০টি ম্যাগাজিন পাওয়া গেছে।
অন্যদিকে নিউইয়র্কের বাফেলো সুপারমার্কেটে যিনি হামলা চালিয়েছিলেন, তাঁর কাছেও এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক অস্ত্র পাওয়া গেছে। এসব অস্ত্র কেনার সময় এরা কেউই বাধার মুখে পড়েননি।
কমলা হ্যারিস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে কেউ যখন-তখন কেন এসব অস্ত্র হরহামেশা কিনতে পারবে? তাঁদের কাছে অস্ত্র বিক্রির আগে কেউ কি জানতে চেয়েছে, লোকটি অপরাধী কি না? লোকটি অন্যদের জন্য হুমকি কি না?’
যুক্তরাষ্ট্রে বন্দুক আইন এখন আলোচিত বিষয়। এ আইনের সংস্কার নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন মার্কিন রাজনীতিকেরা। প্রায় সব ডেমোক্র্যাট এই আইনের শক্তিশালী নিয়ন্ত্রণ চান। অন্যদিকে মাত্র ২৪ শতাংশ রিপাবলিকান রয়েছেন অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে।

যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরোনো ড্রাগ নীতিতে এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, মারিজুয়ানা বা গাঁজাজাত পণ্যের ওপর থেকে কড়া বিধিনিষেধ শিথিল করে একে তুলনামূলক ‘কম বিপজ্জনক’ ড্রাগ হিসেবে পুনর্নির্ধারণ করা হচ্ছে।
২৬ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থার কারণে ভবিষ্যতে কৃত্রিম পা ব্যবহার ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
৩৮ মিনিট আগে
পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে তো বটেই, এমনকি স্বাধীন ভারতের বিধানসভা নির্বাচনের ইতিহাসেও এক বিরল ও নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল এই রাজ্য। ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটদানের হার ৯৩ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত...
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে আসার গোপন সামরিক তথ্য ব্যবহার করে জুয়া বা প্রেডিকশন মার্কেটে বিপুল অর্থ জেতার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্যানন কেন ভ্যান ডাইক নামের ওই সেনার বিরুদ্ধে গোপন সরকারি তথ্য ব্যক্তিগত লাভের...
২ ঘণ্টা আগে