দেয়ালে বা বেড সাইড টেবিলে রাখা ছবির ফ্রেমগুলোর সঠিক যত্ন নিচ্ছেন তো? ঠিকভাবে যত্ন না নিলে এসব ফ্রেম ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে।
আর্দ্রতা থেকে দূরে রাখুন
যে দেয়ালের ওপর সরাসরি সূর্যের আলো পড়ে বা জানালার পাশে যেখানে বাতাস চলাচল করে, সেখানে ছবির ফ্রেম রাখবেন না। এমন জায়গায় রাখলে ফ্রেমের কাচের নিচের অংশ ঘেমে যাবে ও ভেতরে ধুলোবালি জমা হতে থাকবে। মোটকথা, তাপ ও তীব্র বাতাস থেকে দূরে রাখলেই ছবির ফ্রেম ও ছবি ভালো থাকবে।
নিয়মিত পরিষ্কার
নিয়মিত আলতো হাতে কাঠের ফ্রেম মুছে নিন। কাঠের ফ্রেমে ধুলোবালি জমতে দেওয়া যাবে না। কাঠের ফ্রেমের নকশায় ধুলো জমলে পরে পরিষ্কার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তা ছাড়া এতে ফ্রেমে উজ্জ্বলতাও কমে আসে।
ফ্রেম অনুযায়ী যত্ন
ছবির ফ্রেম প্লাস্টিক ফাইবার, কাঠ, ধাতব ও চামড়ার হতে পারে। ফলে একেক ধরনের ফ্রেম পরিষ্কারের উপায় একেক রকম। ধাতব ফ্রেম হলে ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে হবে। অন্যদিকে কাঠের ফ্রেম পরিষ্কার করার জন্য বেছে নিতে হবে নরম সুতির কাপড়। চামড়ার ফ্রেম পরিষ্কার করার জন্য বাজারে বিশেষ পরিষ্কারক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে।
ফ্রেমের কাচ পরিষ্কারে সতর্কতা
কাচের ওপর সরাসরি গ্লাস ক্লিনিং স্প্রে না দিয়ে পাতলা সুতির কাপড়ের ওপর স্প্রে করুন। কারণ সরাসরি কাচের ওপর স্প্রে করলে ধীরে ধীরে তরল রাসায়নিক কাচের নিচের অংশে জমা হয়। এতে ভেতরকার ছবি নষ্ট হয়ে যেতে পারে।
সূত্র: ফ্রেম ইট ইজি

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৮ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫