Ajker Patrika

ঝকঝকে স্নানঘর পেতে

জীবনধারা ডেস্ক
আপডেট : ২৫ মে ২০২২, ১১: ৩৩
ঝকঝকে স্নানঘর পেতে

সপ্তাহে অন্তত দুই দিন বাথরুম পরিষ্কার করুন। প্রথমে গরম পানি মেঝে, বেসিন, কমোডে ঢালুন। এতে মেঝের দাগ-ময়লা আলগা হবে। গরম পানি জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। গরম পানি ঢালার আধা ঘণ্টা পর টয়লেট ক্লিনার পুরো বাথরুমে ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন যেন কোনায় কোনায় ঠিকমতো ক্লিনার পৌঁছায়। এভাবে আরও কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিন।

বেসিনের আয়নায় পানির দাগ লেগে থাকলে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। লেবুর খোসা দিয়ে ঘষে নিলেও দাগ চলে যাবে।

বাথরুমের ঝাপসা আয়না পরিষ্কার করতে ঠান্ডা পানিতে ব্ল্যাক টি ব্যাগ ডুবিয়ে রেখে সেই পানি কাগজ দিয়ে আয়নায় ঘষে নিন।

বেসিনের কালচে অথবা বাদামি ছোপ তুলতে একটি পাত্রে অর্ধেক ভিনেগার ও তরল সাবান মিশিয়ে নিন। এরপর ভিনেগার ও তরল সাবান ব্রাশে নিয়ে বেসিন বা কমোড পরিষ্কার করুন।

ইস্পাতের তৈরি বাথরুমের ট্যাপ, শাওয়ার, সাবানের কেসের মরিচা তুলতে সেগুলোতে সামান্য লেবুর রস বা ভিনেগার ঘষে নিতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত