Ajker Patrika

সাহসী হতে চান সামান্থা

আপডেট : ২৪ মে ২০২২, ০৯: ৪৯
সাহসী হতে চান সামান্থা

বিবাহবিচ্ছেদের পর যেন আরও সাহসী হয়ে উঠেছেন সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে যতটা খোলামেলা হয়ে নেচেছেন, তাতে কাঁপন ধরেছে অগুনতি দর্শকের হৃদয়ে। শুধু তা-ই নয়, এখন সোশ্যাল মিডিয়ায়ও তাঁকে সাহসী অবয়বে দেখা যায়। সিনেমার প্রয়োজনে এখন চুমোর দৃশ্যেও আপত্তি নেই বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে। আরও বলেছেন, আপত্তি নেই বিকিনি পরে পর্দায় হাজির হতেও।

 সামান্থা রুথ প্রভু‘ফ্যামিলি ম্যান ২’ থেকে শুরু করে ‘পুষ্পা’র আইটেম ডান্স, সামান্থা যখনই পর্দায় এসেছেন, সবার নজর কেড়ে নিয়েছেন একাই। মুক্তির অপেক্ষায় আছে তাঁর একাধিক সিনেমা। এর মধ্যে দুই সিনেমার টিজার প্রকাশ হয়েছে চলতি সপ্তাহে। এর মধ্যে রয়েছে হরি শঙ্কর-হরিশ নারায়ণের লেখা এবং পরিচালিত সিনেমা ‘যশোদা’। এটি মূলত একটি সাই-ফাই থ্রিলার। সিনেমাটি এ বছর ১২ আগস্ট মুক্তি পাবে। অন্য সিনেমাটির নাম ‘খুশি’। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা এটি। পরিচালনা করছেন শিবা নির্ভানা। সামান্থা এর আগে শিবার সঙ্গে ব্লকবাস্টার সিনেমা ‘মাজিলি’ করেছিলেন। সিনেমাটির টিজার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সামান্থা লিখেছেন, ‘আনন্দ-হাসি, ভালোবাসা ও পারিবারিক বন্ধন হলো “খুশি”।’ এই প্রথম নয়, এর আগেও জুটি বেঁধে অভিনয় করেছেন সামান্থা-বিজয়।

 সামান্থা রুথ প্রভুনাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সামান্থা রুথ প্রভু একের পর এক সিনেমায় কাজ করছেন বিভিন্ন নায়কের সঙ্গে। রাখঢাক ছেড়ে অভিনয় করেছেন বেশ কিছু সাহসী দৃশ্যেও। মুক্তির অপেক্ষায় আছে পৌরাণিক গল্পনির্ভর চলচ্চিত্র ‘শকুন্তলম’, ‘কাথুভাকুলা রেন্ডু কাধাল’সহ একাধিক সিনেমা। এ ছাড়া হাতে রয়েছে ‘অ্যারেঞ্জমেন্টস অব লাভ’-এর মতো ইংলিশ সিনেমাসহ বরুণ ধাওয়ানের সঙ্গে একটি হিন্দি ওয়েব সিরিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, যা জানালেন নাহিদ ইসলাম

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব: জিতলেও ফল ঝুলবে বিএনপির ২ প্রার্থীর

পাইপলাইন প্রতিস্থাপন: ২১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত