চার বছর আগে শাহরুখ খানের সঙ্গে সেই যে ‘জিরো’ মুক্তি পেল, এরপর আর বড় পর্দায় দেখা নেই আনুশকা শর্মার। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘পাতাললোক’ ও ‘বুলবুল’ নামে দুটি ওয়েব কনটেন্টের সঙ্গে জড়িয়ে ছিল আনুশকার নাম। তবে অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক ছিলেন তিনি। এত দিন পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন আনুশকা। ফেরাটা যেন জমকালো হয়, তাই প্রস্তুতির কোনো খামতি রাখছেন না অভিনেত্রী।
‘চাকদহ এক্সপ্রেস’ নামে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন আনুশকা। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক এটি। এক দিনের নারী ক্রিকেটে সর্বোচ্চসংখ্যক উইকেট ঝুলন গোস্বামীর দখলে। ঝুলনের জীবনের উত্থান-পতন নিয়েই ‘চাকদহ এক্সপ্রেস’ সিনেমার কাহিনি। ঝুলন গোস্বামী হয়ে ওঠার প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছেন আনুশকা। ২২ গজে নামার আগে আপাতত নেট প্র্যাকটিসে ব্যস্ত তিনি।
সম্প্রতি আনুশকা জানিয়েছেন ‘চাকদহ এক্সপ্রেস’-এ অভিনয়ের জন্য কতটা নিখুঁত প্রস্তুতি নিতে হচ্ছে আনুশকাকে। আর এ কাজে তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জীবনসঙ্গী বিরাট কোহলি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, নিজের প্রতিদিনের প্র্যাকটিসের ভিডিও বিরাটকে দেখান তিনি। সেগুলো দেখে বিরাট নানা টিপস দেন আনুশকাকে। তাতে প্রতিদিনই সমৃদ্ধ হচ্ছেন অভিনেত্রী।
আনুশকা বলেন, ‘ক্রিকেট প্র্যাকটিসে কতটা উন্নতি হলো আমার, প্রতিদিন আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। আমি যেদিনই ভিন্ন কিছু শিখি, সেই ভিডিও বিরাটের সঙ্গে শেয়ার করি। ওর কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাই। ও বোলার নয়, তাই এ ক্ষেত্রে ওর চেয়ে কোচের কথাই বেশি শুনি। তবে ব্যাটিংয়ের টিপস নিতে বিরাটের দ্বারস্থ হই।’
‘চাকদহ এক্সপ্রেস’ করতে গিয়ে একজন ক্রিকেটারের শারীরিক ও মানসিক চাপ আরও বেশি করে অনুভব করতে পারছেন আনুশকা। জীবনসঙ্গী বিরাট কোহলিকে আরও ভালোভাবে বুঝতে পারছেন। প্রায় এক মাস লন্ডন ও তার আশপাশে সিনেমাটির শুটিং করবেন আনুশকা। কাজ হবে ভারতেও। আগামী বছরের ফেব্রুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫