কথা বলার জন্য দারুণ সব অ্যাপ তৈরি করেছেন প্রযুক্তিবিদরা। নিজের ফোন নম্বর অথবা ফেসবুক প্রোফাইল শেয়ার না করে এইসব অ্যাপ দিয়ে কথা বলা যায়। এক নজরে দেখে নিন কথা বলার এমনই কয়েকটি মোবাইল অ্যাপ।
১। টেলিগ্রাম
টেলিগ্রাম দিয়ে কথা বলা যায়। যোগাযোগ করা যায়। গ্রাহকদের গোপনে চ্যাট করতে সাহায্য করে টেলিগ্রাম। প্রোফাইল আইডি সেট করে ফোন নম্বর হাইড করতে পারবেন। সঙ্গে কোনো প্রোফাইল পিকচার রাখবেন না। যদিও অ্যাকাউন্ট তৈরি করতে একটি ফোন নম্বর বাধ্যতামূলক।
২। ডিসকর্ড
নিজের ব্যক্তিগত তথ্য না দিয়েই ডিসকর্ড ব্যবহার করে চ্যাট করা যায়। শুধু নিজের আইডি সিলেক্ট করে একটি প্রোফাইল তৈরি করলেই চ্যাট করা যাবে।
৩। প্রোটনমেল
কোনো ব্যক্তিকে নিজের পরিচয় গোপন রেখে ইমেল করতে চান? এজন্য ব্যবহার করুন প্রোটনমেল। এ ইমেল সার্ভিস সম্পূর্ণ এনক্রিপটেড থাকে। চাইলে আপনি ভিপিএন ব্যবহার করতে পারেন।
৪। গুগল মিট
হঠাৎ করে ডেটিং অ্যাপে কারও সঙ্গে আলাপের পরেই ভিডিও চ্যাট করতে চাইলে গুগল মিট ব্যবহার করতে পারেন। এজন্য একটি পৃথক অ্যাকাউন্ট তৈরি করে নিন।
৫। স্কাইপ
গুগল মিটের পরেই ভিডিও কলে যে নাম মাথায় আসে সেটা স্কাইপ। এখানেও আপনি চাইলে ভিডিও কল করতে পারবেন।
৬। ইন্সটাগ্রাম
ইমেল ব্যবহার করে দ্বিতীয় ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। সেখানে কোনো ছবি আপলোড না করে নিজের পরিচয় গোপন রেখে চ্যাট করুন।
৭. ওয়্যার সিকিওর মেসেজিং
নিজের ফোন নম্বর শেয়ার না করেই এ অ্যাপ ব্যবহার করে চ্যাট করা যাবে। নিজের ইমেল আইডি ব্যবহার করে লগ ইন করুন। এবার ফোন অ্যাপ ইন্সটল করে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। এবার ফোন নম্বর ছাড়াই চ্যাট শুরু করতে পারবেন।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে