রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গান গাইছেন, সেলফি তুলতে দিচ্ছেন, অটোগ্রাফও দিচ্ছেন। কিন্তু বিনিময়ে চাইছেন টাকা। সারা আলি খানের এসব কাণ্ড দেখে রীতিমতো চোখ কপালে নেটিজেনদের। অনেকের মনেই প্রশ্ন এ কী অবস্থা নায়িকার!
নিজের কিউট আচরণের জন্য নেট দুনিয়ায় বরাবরই জনপ্রিয় এই স্টার কিড। তাই বলে রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে টাকা নিতে হবে! হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কমেডি গেম শো ‘খাতরা খাতরা’-তে এসে সারাকে এমনই টাস্ক দেয় ফারাহ খান। আর তা পূরণ করতেই রাস্তায় নামেন সারা। সঙ্গে ছিলেন কমেডিয়ান ভারতী সিংও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস্তায় নেমে ফেরিওয়ালাদের মতো করে সারা চিৎকার করছেন, ‘হ্যালো হ্যালো, পয়সা দিয়ে সেলফি তুলে নিন’। পরে একজন ২০ টাকা দিয়ে সেলফি তুলতে এলে ফিরিয়ে দেয় সাইফ-কন্যা। এর পর আবার অটো দাঁড় করিয়ে চালককে সেই প্রস্তাব দিলে ওই ব্যক্তি বলে, ‘ম্যাম আমি কীভাবে আপনাকে টাকা দেব’! অবশেষে এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় যিনি ১০০ টাকা দিয়ে সারার সঙ্গে সেলফি তোলেন। এরপর একজন বলেন তিনি ৫০০ টাকা দেবেন যদি সারা গান গেয়ে শোনান। একজন বাইকারের থেকে লিফটও নেন নায়িকা।
‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। সারাকে শেষ দেখা গেছে আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ সিনেমায়। ছবিতে সারার কাজ বেশ প্রশংসা পেয়েছিল দর্শকদের মধ্যে। বর্তমানে ‘গ্যাসলাইট’ সিনেমার শুটিং করছেন সারা।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১ দিন আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১ দিন আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১ দিন আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১ দিন আগে