পর্দা নামল বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত তারকাদের নিয়ে করা একতা কাপুরের রিয়্যালিটি শো ‘লক আপ’-এর প্রথম সিজনের। জয়ের শিরোপা পেলেন জনপ্রিয় কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। প্রথম দিন থেকেই এই রিয়্যালিটি শোতে এগিয়ে ছিলেন মুনাওয়ার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ১৮ লাখ ভোট পেয়ে লক আপের প্রথম সিজনের বিজয়ী হন মুনাওয়ার ফারুকি। পুরস্কারের অংশ হিসেবে ট্রফি, ২০ লাখ রুপি নগদ অর্থ ও একটি গাড়ি উপহার পান তিনি।
একদম নতুন কনসেপ্টের এই রিয়্যালিটি শো দর্শক মনে জায়গা করে নিয়েছে। ফাইনালে মুনাওয়ারের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় পায়েল রোহাতগি, প্রিন্স নারুলা ও শিবম শর্মার। ট্রফি হাতে পেয়ে মুনাওয়ার ধন্যবাদ জানান শোয়ের প্রযোজনা প্রতিষ্ঠান অল্ট বালাজি, নির্মাতা একতা কাপুর আর সঞ্চালক কঙ্গনা রানাউতকে।
অন্যান্য রিয়্যালিটি শোর মতো এখানে দর্শকরাই শেষ কথা নয়। বরং শেষ নেওয়ার ক্ষমতা রয়েছে সঞ্চালক কঙ্গনা রানাউতেরও। সব থেকে বেশি ভোট পাওয়া মুনাওয়ারকেই জয়ী ঘোষণা করেন তিনি। আর পায়েল রোহাতগি ও অঞ্জলি আরোরা আসেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
প্রতিযোগিতায় এসে নিজের জীবনের একাধিক গোপন কথা ফাঁস করেছেন মুনাওয়ার। জানিয়েছেন কীভাবে তাঁর মা অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছিলেন, আর সেটা হাসপাতালে জানাতে চায়নি তাঁর পরিবার। ছোটবেলায় পরিবারের হাতে হওয়া যৌন নির্যাতনের কথাও বলেন তিনি।
এ ছাড়া ‘লক আপ’-এর ভেতরে অঞ্জলি আর মুনাওয়ারের সম্পর্কও ছিল চর্চিত। তবে মুনাওয়ার বিবাহিত এবং সন্তান রয়েছে। যদিও এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের দাবি, সেপারেশন চলছে তাদের।

২০১২ সালে প্রথম বিয়ে করেন বাদশা। স্ত্রীর নাম জেসমিন। ২০২০ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তখন থেকেই পাঞ্জাবি অভিনেত্রী ইশার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বাদশার।
৩ ঘণ্টা আগে
‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হলো টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের। সিনেমা মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন, ঈদের সময় দর্শকের সঙ্গে নিজের প্রথম ঢালিউড সিনেমা উপভোগ করতে চান। প্রথম দিন না পারলেও ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে রাক্ষস দেখলেন সুস্মিতা।
৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সেখান থেকেই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। এই রোজার ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’। বন্ধু কেউ নয় শিরোনামের গানটি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন এস আই টুটুল।
১ দিন আগে
গতকাল রোববার ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। অস্ত্রোপচার শেষে আজ রাতে দেশে ফিরবেন অভিনেত্রী।
১ দিন আগে