বাংলা গানে নতুন স্বাদ নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা। জনপ্রিয় বাংলা গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করে এরইমধ্যে সাড়া ফেলেছে প্ল্যাটফর্মটি। আগের তিনটি গানে পারফর্ম করেছেন অনিমেষ রায় ও পান্থ কানাই (নাসেক নাসেক), মমতাজ ও মিজান (প্রার্থনা) এবং ঋতুরাজ ও নন্দিতা (বুলবুলি)।
ঈদের দিন কোক স্টুডিও বাংলা নিয়ে এল তাদের চতুর্থ গান। এবারের গানের নাম ‘ভবের পাগল’। জনপ্রিয় ফোক গান ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ নতুন করে গেয়েছেন লালন ব্যান্ডের ভোকাল সুমি। তাঁর সঙ্গে র্যাপ করেছে জনপ্রিয় র্যাপ ব্যান্ড জালালি সেট।
মঙ্গলবার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলা ইউটিউব চ্যানেলে ‘ভবের পাগল’ গানটি প্রকাশ করা হয়। এবার ঈদ উপলক্ষে অনেক নতুন গানই প্রকাশ পেয়েছে। তবে সেগুলোর মধ্যে কোক স্টুডিওর ‘ভবের পাগল’ গানটি আলাদা আবেদন নিয়ে ছড়িয়ে পড়েছে দর্শক-শ্রোতাদের মনে।
সুমি ও জালালি সেট ছাড়াও ‘ভবের পাগল’ গানে কণ্ঠ মিলিয়েছেন ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা ও জান্নাতুল ফেরদৌস আকবর। পুরো গানের সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব ও বুনো।
শুনুন কোক স্টুডিও বাংলার নতুন গান ‘ভবের পাগল’:

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে