আবহাওয়ার খবরে আগেই আশঙ্কা ছিল বৃষ্টি হবে ঈদের দিন। পূর্বাভাস মেনে ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় থেমে থেমে হয়েছে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি। তবে বেশির ভাগ স্থানেই ঈদুল ফিতরের নামাজের পর বৃষ্টি ও বাতাস শুরু হয়। কোথাও কোথাও বয়ে গেছে কালবৈশাখী ঝড়।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এই ১ ঘণ্টায় ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ সারা দিন থেমে থেমে চলবে। কখনো হালকা, আবার কখনো ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমা এবং বাংলাদেশ এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে জানিয়েছেন,‘ দিনব্যাপী আকাশের এমন আচরণ দেখা যাবে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
৩০ মিনিট আগে
ঢাকাসহ দেশের বেশির ভাগ অংশে টানা কয়েক দিন ধরেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ আর রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
২১ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১ দিন আগে
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দুই সিটি করপোরেশনের দুটি বড় প্রকল্প নিয়ে সরকারের উচ্চপর্যায়ে নীতিনির্ধারণী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ দিন আগে