
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু দিয়ে পাল্লা দিয়ে ছুটছে দূরপাল্লার যানবাহন। মহাসড়কে বৃদ্ধি পেয়েছে যানবাহনের চাপ। ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ, মিনিট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৯৬৮টি ও টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। সেতুর পশ্চিম টোলপ্লাজায় পারাপার হয়েছে ১৬ হাজার ২৫৪টি যানবাহন ও টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোর থেকেই যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। আশা করা যাচ্ছে, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীরগতি থাকবে না। স্বাভাবিক গতিতে যানবাহন চলবে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত চাপ কমাতে সেতুর পূর্ব ও পশ্চিমে ৯টি করে মোট ১৮টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। মহাসড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করেছে সেতু কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতু দিয়ে গত বছরের ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার করেছে। যা এযাবৎকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কাঁচা চা পাতা চুরিতে বাধা দেওয়ায় চোরচক্রের হামলায় গুরুতর আহত হয়েছেন চা বাগানের এক পাহারাদার। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাগান এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন ক্ষুব্ধ চা শ্রমিকেরা।
১১ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশগত ব্যবস্থা ছাড়া টায়ার পুড়িয়ে তেল উৎপাদন ও পরিবেশ দূষণের অভিযোগে গ্রিন এনার্জি লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে প্রায় ৩৪ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। আজ সোমবার সন্ধ্যা ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত
১৬ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি এবং চালক ও সহকারীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
২৪ মিনিট আগে