বসারঘরে টেলিভিশন থাকবে না তা কি হয়? জানেন কি, আপনি কীভাবে টেলিভিশন দেখছেন এবং সেটির যত্ন নিচ্ছেন তার ওপর এর আয়ু নির্ভর করে। টেলিভিশন দীর্ঘদিন ভালো রাখতে এড়িয়ে যেতে হচ্ছে কিছু ভুল।
সারাক্ষণ চলা
টেলিভিশনের জীবনচক্র প্রায় ৬৫ হাজার ঘণ্টা। টেলিভিশন চালু রেখে অন্যান্য কাজ করলে অথবা ঘুমিয়ে গেলে এর আয়ু কমে আসবে এটাই স্বাভাবিক। এটিকে অভ্যাসে পরিণত না করে দেখা শেষে টেলিভিশন বন্ধ করে দিন।
টেলিভিশন অপরিচ্ছন্ন রাখা
টেলিভিশন সব সময় পরিষ্কার রাখা জরুরি। ধুলোবালু জমে থাকলে টেলিভিশনের পর্দার ক্ষতি হয়। কখনো স্ক্রিন মোছার সময় পানি ব্যবহার করবেন না। টেলিভিশন পরিষ্কার রাখার বিভিন্ন লিকুইড ক্লিনার বাজারে পাওয়া যায়।
ব্রাইটনেস বাড়ানো
সব সময় টেলিভিশনের উজ্জ্বলতা বাড়িয়ে রাখলে এর আয়ু কমে আসবে। এ ছাড়া অতিরিক্ত আলো আপনার চোখের জন্যও ক্ষতিকর। তাই টেলিভিশনের উজ্জ্বলতা কমিয়ে রাখাই ভালো।
অনিয়ন্ত্রিত ভোল্টেজ
যন্ত্রপাতি ও গ্যাজেটের জন্য ভোল্টেজ ওঠানামা করা ক্ষতিকর। এ কারণে সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। টেলিভিশন আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন হঠাৎ বিদ্যুৎ চলে যায় আবার তৎক্ষণাৎ বিদ্যুৎ চলে আসে। এতে করে টেলিভিশন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে অনেক গুণ। বিদ্যুৎ চমকালে বা বাজ পড়লেও টেলিভিশনের ক্ষতি হয়। ঠিক এ জন্য ভোল্টেজ নিয়ন্ত্রক বা স্ট্যাবিলাইজার থাকলে সব সমস্যা থেকে দূরে থাকা যায়।
ধারালো বস্তু কাছাকাছি রাখা
ধারালো বস্তু খুব সহজে আপনার টেলিভিশনের পর্দার ক্ষতি করতে পারে, যার কারণে আজীবনের জন্য টেলিভিশন নষ্ট হতে পারে। এখনকার এলসিডি পর্দাগুলো অনেক পাতলা হয়ে থাকে, যে কারণে অল্পতেই ভেঙে যেতে পারে ধারালো বস্তুর কারণে। সুতরাং এগুলো টেলিভিশন থেকে দূরে রাখতে হবে।
সূত্র: দ্য আরবান গাইড

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫