জাপানে পর্যটকবাহী জাহাজ ডুবে অন্তত ২৬ জন লোক নিখোঁজ হয়েছেন। শুক্রবার জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে এই ঘটনা ঘটে। জাহাজটি ডুবে যাওয়ার সময় সাহায্য চেয়ে ‘ডিস্ট্রেস কল’ পাঠানোর তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা যায়নি। এখন পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
উত্তাল সাগরে নৌকাটি নিখোঁজ হওয়ার পরে ছয়টি টহল জাহাজ ও চারটি বিমান কয়েক ঘণ্টাব্যাপী অনুসন্ধান চালায়। তবে নৌকাটি থেকে ‘ডিস্ট্রেস কল’ পাঠানোর প্রায় নয় ঘণ্টা পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে অনুসন্ধান চলমান ছিল।
আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, ১৯ টন ওজনের জাহাজ কাজু-১ শনিবার সকালের দিকে একটি জরুরি ‘ডিস্ট্রেস কল’ পাঠিয়ে জানিয়েছিল, জাহাজের বো স্রোতের তোড়ে ভেসে গেছে। হোক্কাইডো দ্বীপের শিরেটোকো উপদ্বীপের পশ্চিম উপকূলে জাহাজটি কাত হয়ে ডুবে যেতে শুরু করেছে।
স্থানীয় একটি মৎস্যজীবীদের সমিতির বক্তব্য অনুসারে দুপুরের দিকে ওই এলাকায় বেশ উঁচু ঢেউ ও প্রবল বাতাস লক্ষ্য করা গেছে। খারাপ আবহাওয়ার কারণে মাছ ধরার নৌকাগুলোও বন্দরে ফিরে এসেছে। আবহাওয়া দপ্তর থেকে প্রায় ৩ মিটার অর্থাৎ ৯ ফিট উঁচু ঢেউয়ের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছিল।
জাপানি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই জাহাজে থাকা ক্রুরা জানিয়েছিল যে—যাত্রীরা লাইফ জ্যাকেট পরা ছিল। জাহাজটিতে দুই শিশুসহ ২৪ যাত্রী ও দুজন ক্রু ছিলেন। এরপর থেকেই ওই জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩৪ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে