প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকদের দায়ের করা ৯টি মামলায় গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারকেরা পৃথক পৃথক মামলায় এই জামিন দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী ও গ্রাহকদের সঙ্গে আপসের শর্তে এসব জামিন দেওয়া হয়। এর আগে শুনানিতে রাসেলের পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, রাসেল মুক্তি পাওয়ার পর গ্রাহকদের সঙ্গে আপস-মীমাংসা করবেন। পাওনাদারদের টাকা তিনি দিয়ে দেবেন।
এর আগেও কয়েকটি মামলায় রাসেলকে জামিন দেওয়া হয়েছে। আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।
গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে বিকেল ৫টা ২০ মিনিটে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
আগের দিন মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকেরের দায়ের করা একটি প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ইভ্যালির রাসেল দম্পতিসহ অন্যদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়।

কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
৩১ মিনিট আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
৪৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে অভিযান পরিচালিত হয়।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক জাকিউল ইসলাম।
১ ঘণ্টা আগে