মালয়েশিয়ায় অভিবাসী ডিটেনশন ক্যাম্পে দাঙ্গার ঘটনায় মিয়ানমার থেকে পালিয়ে আসা ছয় রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে এই দাঙ্গার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তর পেনাংয়ের সুঙ্গাই বাকাপ অস্থায়ী অভিবাসী ডিটেনশন ক্যাম্পে দাঙ্গার ঘটনার পর শত শত রোহিঙ্গা পালাতে শুরু করে। পথে গাড়ির ধাক্কায় ওই ছয়জন নিহত হয়।
এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পক্ষ থেকে বলা হয়, অভিবাসী ডিটেনশন ক্যাম্প থেকে ৫৮২ জন রোহিঙ্গা পালিয়েছে। এদের মধ্যে ৩৬২ জনকে আবার গ্রেপ্তার করা হয়েছে। ক্যাম্পটিতে ৬৬৪ জন রোহিঙ্গা ছিল।
মালয়েশিয়ায় পালিয়ে আসা বিদেশিদের শরণার্থীর মর্যাদা দেয় না। মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মিয়ানমার ও বাংলাদেশে শরণার্থীশিবিরগুলো একটি পছন্দের গন্তব্য।
২০২০ সাল থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে হাজার হাজার রোহিঙ্গাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছে মালয়েশিয়া সরকার।
পুলিশ জানিয়েছে, বুধবারের দাঙ্গার ঘটনার তদন্ত করা হচ্ছে।
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পুলিশপ্রধান ওয়ান হাসান ওয়ান আহমেদ বলেন, ডিটেনশন ক্যাম্প থেকে প্রায় 8 কিলোমিটার দূরে একটি মহাসড়ক অতিক্রম করার চেষ্টা করার সময় যানবাহনের ধাক্কায় ছয়জন নিহত হয়।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
১৩ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
১৪ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
১৪ ঘণ্টা আগে