পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ‘নবান্ন’-এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করার আগ্রহ প্রকাশ করেছেন টিপু মুনশি।
জানা গেছে, বৈঠকে সীমান্ত হাট, বিনিয়োগ, সীমান্তের পরিকাঠামো উন্নয়ন, বাণিজ্যসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ উপ-দূতাবাস সূত্রে জানা গেছে, পাট ও চামড়া শিল্পে বিনিয়োগ নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সম্মেলনে যোগ দিতে টিপু মুনশির নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কলকাতায় এসেছেন। কলকাতায় পৌঁছেই তিনি মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। সম্মেলনের শেষে টিপু মুনশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম সফরে যাবেন। সেখানকার রাজ্য সরকার তাঁকে আমন্ত্রণ জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে