উপকরণ
মুরগির বুকের মাংস ৬০০ গ্রাম, আদা ও রসুনবাটা দেড় টেবিল চামচ করে, জিরা ও গরমমসলার গুঁড়ো ২ টেবিল চামচ করে, লাল মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, টক দই ও পেঁয়াজ বেরেস্তা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ করে, লবণ পরিমাণমতো, ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা মরিচকুচি, লেবুর রস, সরিষার তেল।
প্রণালি
প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নিন। তবে অতিরিক্ত পাতলা করবেন না। একটি পাত্রে মাংস নিয়ে স্বাদমতো লবণ ও লেবুর রস দিয়ে পাঁচ মিনিট রেখে দিন। পেঁয়াজ বেরেস্তা ও টক দই একসঙ্গে পেস্ট করে মিশ্রণ তৈরি করুন। পাঁচ মিনিট পর ভাজা পেঁয়াজ, ধনেপাতা, পুদিনাপাতা ও কাঁচা মরিচকুচি বাদে মাংস সব মসলা ও পেস্ট দিয়ে মেরিনেট করে রাখুন দুই ঘণ্টা।
মেরিনেট করা মাংস চুলায় বসিয়ে দিয়ে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে পাটায় অথবা মিক্সচারে ব্লেন্ড করে নিন। এরপর তার সঙ্গে ভাজা পেঁয়াজ, ধনেপাতা, পুদিনাপাতা ও কাঁচা মরিচকুচি দিয়ে ভালোভাবে মেখে নিন। তারপর লম্বা অথবা পছন্দমতো আকৃতিতে কাবাব কাঠিতে গেঁথে নিয়ে গরম তাওয়ায় সেঁকে নিন। অথবা কাবাবের চুলায় পুড়িয়ে নিয়ে পরিবেশন করুন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫