আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ট্রলার ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান সংশ্লিষ্টদের। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইএমও) শনিবার এক টুইটে বিষয়ে জানিয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ট্রলারটি পশ্চিম লিবিয়ার শহর সাবরাথার সমুদ্র উপকূলে ডুবে গেছে। ট্রলারটিতে থাকা অধিকাংশরাই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। উল্লেখ্য, আফ্রিকা থেকে লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারীদের জন্য লিবিয়ার সাবরাথা শহরটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট।
আইওএম জানিয়েছে, তাঁরা (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) সমুদ্র থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং আরও ২৯ জন নিখোঁজ রয়েছেন। সংস্থাটি জানিয়েছে, তাঁদের ধারণা নিখোঁজদের সবাই এরইমধ্যেই মারা গিয়েছেন।
আইএমও আরো জানিয়েছে, শুক্রবার কাঠের তৈরি ওই ট্রলারটি ঠিক কি কারণে ডুবে গিয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আইএমও এক টুইটে এই ট্রলারবডুবি প্রসঙ্গে জানিয়েছে, ‘ভূমধ্যসাগরে ক্রমাগত প্রাণহানি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা বলে মনে করে উচিত নয়। নিষ্ক্রিয়তার কারণে মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
জাতিসংঘের অভিবাসন সংস্থাটি আরও বলেছে, ‘এই অঞ্চলে অভিবাসীদের আরো মৃত্যু ও দুর্ভোগ বন্ধ করতে জরুরি ভিত্তিতে অনুসন্ধান প্রয়োজন এবং দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং একটি নিরাপদ অবতরণ ব্যবস্থা নিশ্চিতকরণ জরুরিভাবে প্রয়োজন।’
আইএমও-এর হিসাব অনুসারে গত সপ্তাহে লিবিয়ার উপকূলে অন্তত ৫৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

দাবানলের কারণে ফ্রান্স ও স্পেনে ২ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমের এলাকা জিরোন্দ ও লঁদের বাসিন্দাই ২ লাখ। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
৩৭ মিনিট আগে
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লির যন্তর মন্তর। বিক্ষোভস্থলে আন্দোলনকারীদের ওপর নজরদারি চালাতে এবং অপরাধীদের চিহ্নিত করতে ‘ফেসিয়াল রিকগনিশন সিস্টেম’ বসিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দিনের আলোতে চালানো ওই হামলায় প্রায় ১০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। প্রদর্শনীটিতে প্রতিরক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ছিলেন বলেও জানান তিনি।
২ ঘণ্টা আগে
যৌন নিপীড়ন ও গুরুতর দায়িত্ব ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর এক গোপন ভোটাভুটিতে তাঁকে পদচ্যুত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে