টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্বর বাবা ওমর ফারুক আজ শুক্রবার সকালে মারা গেছেন। ছয় মাস ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
অপূর্ব বলেন, ‘রাতে ঘুমের মধ্যে কোনো একটা সময় আব্বু মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সকালে ডাকাডাকির পর যখন কোনো সাড়-শব্দ পাওয়া যাচ্ছিল না, তখন চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক এসে সকালের দিকে বাবাকে মৃত ঘোষণা করেন। এ সময় মা বাসায় ছিলেন না, তিনি আমার বোনের বাড়িতে গিয়েছিলেন। আব্বুর ক্যানসার ধরা পড়ে একেবারে শেষ ধাপে এসে। এরপর চিকিৎসাও চলছিল।’
অপূর্বর বাবা ওমর ফারুককে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে সমাহিত করা হবে।

হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। গতকাল ২৩ মার্চ লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে অভিনেত্রীর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
৮ ঘণ্টা আগে
সাবেক স্ত্রী ও তাঁর পরিবারের ওপর হামলা, লুটপাট এবং অসুস্থ সন্তানের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগে নাট্যপ্রযোজক মো. সরোয়ার জাহানকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা-পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে
২০১২ সালে প্রথম বিয়ে করেন বাদশা। স্ত্রীর নাম জেসমিন। ২০২০ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তখন থেকেই পাঞ্জাবি অভিনেত্রী ইশার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বাদশার।
১২ ঘণ্টা আগে
‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হলো টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের। সিনেমা মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন, ঈদের সময় দর্শকের সঙ্গে নিজের প্রথম ঢালিউড সিনেমা উপভোগ করতে চান। প্রথম দিন না পারলেও ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে রাক্ষস দেখলেন সুস্মিতা।
১৭ ঘণ্টা আগে