রাজধানীর উত্তরার আজমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আজমপুর রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—এনামুল (১৯), হনুফা আক্তার (৪০) ও অনিক (১৮)। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এনামুল ও হনুফা মারা যায়। আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে মারা যায়।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজন মারা গেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় হনুফা ও এনামুল। আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে মারা যায়।
এদিকে মৃত হনুফা বেগমের মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাঁদের বাড়ি বরিশাল গৌরনদী। থাকতেন মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায়। অনিক তার মামাতো ভাই। অনিকের বাবা অসুস্থ। থাকে গাজিপুর বোর্ডবাজার এলাকায়। ভোরে তাঁদের পরিচিত এনামুলের মোটরসাইকেলে করে অনিককে সঙ্গে নিয়ে অসুস্থ বাবাকে দেখতে গাজিপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। পথে এই দুর্ঘটনা ঘটে।
সাদিয়া জানান, তাঁর মা বাসাবাড়িতে কাজ করেন। আর রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করত অনিক।

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি দুই বছরেও চালু হয়নি। এতে শুধু বিশুদ্ধ পানি থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তা নয়, স্থাপনাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৫ ঘণ্টা আগে
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট।
৫ ঘণ্টা আগে