
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মহিউদ্দিন সরকার নাঈম স্থানীয় পত্রিকা দৈনিক কুমিল্লার ডাকের স্টাফ রিপোর্টার। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে।
হায়দ্রাবাদ এলাকার রাব্বি ও রুবেল নামের দুই যুবক জানান, রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন সরকার নাঈমকে গুরুতর আহত অবস্থায় দুজন বিজিবি সদস্য এনে হাসপাতালে নিয়ে যেতে নির্দেশ দেন। এসময় বিজিবি সদস্যরা বলেন, সীমান্তে মারামারিতে আহত হয়েছেন মহিউদ্দিন। তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে তাঁরা চলে যায়। পরে ওই দুই যুবক মহিউদ্দিন সরকারকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মহিউদ্দিন নিহত হয়েছে। মাদক কারবারিরা তাঁকে নির্মমভাবে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকসুদ জানান, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে