
প্যারিসের ‘দ্য ইউরোপিয়ান ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এর অনলাইন এডিশনে প্রদর্শিত হলো বাংলাদেশি চলচ্চিত্রকার অমিতাভ রেজার নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’। ফেস্টিভ্যালের ওয়েবসাইটের দেওয়া সময় অনুযায়ী গতকাল বেলা ১টা ১৫ মিনিটে প্রদর্শিত হয়।
জানা গেছে, শিগগিরই ফেস্টিভ্যালটি বাংলাদেশি সংস্করণ শুরু করবে। বাংলাদেশি সংস্করণের দায়িত্ব পালন করবে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম)। আইএএফএমের প্রাক্তনী হিসেবেই অমিতাভ রেজার এই চলচ্চিত্রটির স্পেশাল স্ক্রিনিং হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর বিবেশ রায়।
আইএফএমের প্রেস কো-অর্ডিনেটর চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ জানান, এই ফেস্টিভ্যালটি ২০০৬ সাল থেকে চলছে। সারা বিশ্বের ইন্ডি-ফিল্মমেকারদের জন্য এটা খুবই উল্লেখযোগ্য একটা ফেস্টিভ্যাল। এবারই প্রথম বাংলাদেশের কোনো ছবি প্রদর্শিত হলো এখানে। আইএফএমের যেকোনো সাবেক সদস্য এন্ট্রি ফি ছাড়াই এই ফেস্টিভ্যালে নির্দিষ্টসংখ্যক চলচ্চিত্র জমা দিতে পারবেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫