জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার কোন জায়গা রাখা হয়নি। ন্যায়পাল নিয়োগের কথা থাকলেও তা কখনো বাস্তবতার মুখ দেখেনি। এ কারণে সংবিধান সংশোধন না করে দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করা যাবে না এবং দেশে শান্তিও আসবে না।’
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত আকাঙ্ক্ষিত বাংলাদেশ: বাস্তবতা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব এ কথা বলেন। এর আগে সভার শুরুতে আলোচিত বিষয়ের ওপর প্রস্তাবনা পাঠ করেন তিনি।
আবদুর রব বলেন, ‘পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই ক্ষমতাসীনদের জবাবদিহি করার মত সংবিধান আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের সংবিধানে জবাবদিহিতা নিশ্চিত করতে পারিনি।’
প্রস্তাবনায় বলা হয়, সরকার ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতা ধরে রাখার স্বার্থে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ও সংস্থাকে সংবিধান বহির্ভূত কাজে সম্পৃক্ত করে রাষ্ট্রের অভ্যন্তরীণ ভারসাম্য এবং ‘ক্ষমতার বিভাজন’ বিনষ্ট করে ফেলেছে, প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য ক্ষুণ্ন করে ফেলেছে। সংবিধান এবং রাষ্ট্র এখন সরকারের ইচ্ছাধীন হয়ে পড়ছে।
রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন ও আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এ পরিস্থিতি উত্তরণে প্রস্তাবনায় পাঁচটি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো সংবিধান সংস্কার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবাধিকারের নিশ্চয়তা, রাষ্ট্র মেরামত ও নিরপেক্ষ নির্বাচন।
এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার সমস্যার সমাধান এবং জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে ৩১ মার্চ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী, গণফোরামের (একাংশ) নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দ্রব্যমূল্যে বাড়ায় ট্রাকের পেছনে মানুষের ছোটাছুটি দুর্ভিক্ষের ইঙ্গিত দেয়। সুখকে অনেক দেশ উন্নতির মাপকাঠি মনে করে। কিন্তু আমাদের ঘাড়ে সিন্দাবাদের ভূত চেপে বসেছে। এর সমাধান হচ্ছে এ ভূতকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। অতএব উন্নত জীবন এবং সুখের জন্য আমাদের লড়াই করতে হবে।’
সমাপনী বক্তব্যে অধ্যাপক আবু সাইদ বলেন, ‘আমাদের সংবিধানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছে কিন্তু এখন সব ক্ষমতা এক জায়গায় এসে জমেছে। এমনকি রাষ্ট্রপিতাকে পর্যন্ত দলীয়করণ করা হয়েছে।’
আবু সাইদ বলেন, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোতে সুযোগের সমতা, মৌলিক অধিকারের বিষয়গুলো আছে। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে তা সংবিধানে আছে। রাষ্ট্র শক্তিশালী হলে মানুষের অধিকার খর্ব করে এ জন্য মৌলিক মানবাধিকারের ঘোষণায় রাষ্ট্রের কিছু সীমাবদ্ধতা দেওয়া হয়েছে।’
আমলাদের ক্ষমতা চর্চার সমালোচনা করে আবু সাইদ বলেন, ‘আমলাদের ক্ষমতা খর্ব করে তাদেরকে প্রজাতন্ত্রের কামলা হিসেবে ঘোষণা দিতে হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর নামে যুক্তরাজ্যে মামলা হয়েছে। এমনটি জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। গতকাল শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
১ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না...
১২ ঘণ্টা আগে
১৮ জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত...
১৭ ঘণ্টা আগে
‘সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত...
১৮ ঘণ্টা আগে