শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। এই অভিনেত্রীর জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। টানা কয়েকটি ধাপ পার করে সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। প্রযোজক মাসুদ বলেন, ‘নায়িকা খোঁজার দায়িত্ব পেশাদার একটি এজেন্সিকে দেওয়া হয়েছিল। তারা ৮৭ জনের একটা তালিকা করে আমাদের দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিন জন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কোর্টনি কফিই হয়েছেন শাকিবের নায়িকা।’
জানা যায়, কোর্টনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে সিনেমা বিষয়ে পড়াশোনা করেছেন। যুক্ত আছেন থিয়েটারে। এ ছাড়া টেলিভিশন ও শর্ট ফিল্মে অভিনয় করেছেন।
যুক্তরাষ্ট্রে সিনেমা প্রযোজনা করছেন শাকিব খান। সিনেমার নাম ‘রাজকুমার’। সেখানেই সুযোগ দেওয়া হলো এই নায়িকাকে। বাংলাদেশ সময় আজ (২৯ মার্চ) ভোরে। নিউ ইয়র্কের একটি কনভেনশন সেন্টারে মহরত অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয় নবাগতা কোর্টনি কফিকে। সেই সঙ্গে উন্মোচন করা হয় ছবিটির প্রথম মোশন পোস্টার।
সিনেমাটির মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আমাদের দেশে হল কমতে কমতে শূন্যের কোঠায় চলে যাচ্ছে। বাংলাদেশের বাইরে যদি আমরা আরও দেড় শ হল যুক্ত করি, তাহলে বিষয়টি কী দাঁড়াবে? আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। সেদিন আর বেশি দূরে নয় যে, দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে আমরা লস পুষিয়ে নিতে পারব। এটা বাংলা সিনেমার নতুন দিগন্ত তৈরি করবে।
জানা যায়, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। নিউ ইয়র্ক, মায়ামি বিচ ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ হবে।



মাহবুবা রহমানের ছোট মেয়ে সংগীতশিল্পী রুমানা ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী। আজ শুক্রবার জুমার নামাজের পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
১০ ঘণ্টা আগে
দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবড়াকোন্ডা এবং রাশমিকা মান্দানা এখন ‘জাস্ট ম্যারেড’। তবে তাদের বিয়ের পরবর্তী উদ্যাপনটা চিরাচরিত হানিমুনের চেয়ে কিছুটা আলাদা।
১১ ঘণ্টা আগে
ঈদের এক সপ্তাহ হতে চলল, এখনো স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার প্রদর্শনী নিয়ে জটিলতা কাটছে না। ডিসিপি সমস্যার কারণে প্রথম তিন দিন প্রিন্সের শো চলেনি স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায়। চতুর্থ দিন প্রদর্শনী শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে বসুন্ধরা শপিং মল শাখায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয়...
১৫ ঘণ্টা আগে
কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে আজ শুরু হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’। দুই দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশের পাঁচটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা, একটি ইংরেজি সিনেমা এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এই আয়োজনে সহযোগিতা করছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন...
১৫ ঘণ্টা আগে