একটি গানের জন্য এক ছাতার তলায় এসেছে ৫০টি ব্যান্ড। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা খুব একটা ঘটেনি। ‘প্রিয় বাংলাদেশ’ নামের একটি দেশাত্মবোধক গানের জন্য এমন উদাহরণ তৈরি হলো। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে গানটি।
উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। শাহান কবন্ধের কথায় ও নকীব খানের সুরে ‘প্রিয় বাংলাদেশ’ গানটির সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে গাজী শুভ্রর পরিচালনায় গানটির ভিডিও চিত্রায়িত হয়। এ গানের ভিডিওতে অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষ ৫০টি ব্যান্ড।
‘প্রিয় বাংলাদেশ’ গানটি প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করেছে টিএম রেকর্ডসের অঙ্গ প্রতিষ্ঠান টিএম রকস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বলেন, ‘টিএম রকস দেশের ব্যান্ডসংগীতের পাশে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করতে চায়। আন্তর্জাতিক মানের নতুন গান প্রযোজনা করে দেশের ব্যান্ডসংগীতকে বিশ্বের কাছে নতুন উচ্চতায় তুলে ধরতে চায় টিএম রকস।’
দেখুন ‘প্রিয় বাংলাদেশ’ গানের ভিডিও:

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আজ রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। সোলস ব্যান্ডের কণ্ঠশিল্পী ছিলেন তিনি, এককভাবেও গেয়েছেন অসংখ্য গান, প্লেব্যাক করেছেন সিনেমার গানে। অনেক দিন পর আবারও গান নিয়ে আসছেন তপন চৌধুরী। তবে কণ্ঠশিল্পী নয়, সুরকার হিসেবে। সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপের জন্য একটি গানের সুর করেছেন তপন চৌধুরী। গানটি লিখেছেন
১৯ ঘণ্টা আগে
শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন...
১৯ ঘণ্টা আগে
কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক।
১৯ ঘণ্টা আগে