নরওয়ের উত্তরাঞ্চলে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে হতাহতের খবর জানা না গেলেও বিমানে থাকা চারজন আরোহীই নিখোঁজ রয়েছেন।
শুক্রবার নরওয়ের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এমভি ২২বি অসপ্রে নামের উড়োজাহাজটি ‘কোল্ড রেসপন্স’ নামে ন্যাটোর একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেরিন শাখার নামে নিবন্ধিত ছিল উড়োজাহাজটি।
বিধ্বস্ত হওয়ার আগে জরুরি সংকেত পাঠিয়েছিল উড়োজাহাজটি। সেই সংকেত অনুসরণ করে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়েজীয় সেনাবাহিনীর একটি ওরিয়ন বিমান উত্তরাঞ্চলীয় উপকূলে মার্কিন উড়োজাহাজটির সন্ধান শুরু করে।
নরওয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নর্ডল্যান্ড পুলিশের চিফ অব স্টাফ বেন্ট এইলার্টসেন রয়টার্সকে বলেন, ‘উড়োজাহাজটিতে চারজন আরোহী ছিলেন। আমরা উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছি। এখনো আরোহীদের খোঁজ মেলেনি।’ তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনাস্থলে নামতে পারেনি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩৪ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে