ইরাকের উত্তর কুর্দিস্তানের রাজধানী ইরবিলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রোববার ভোররাতে ইরাকের উত্তর কুর্দিস্তানের আঞ্চলিক রাজধানী ইরবিলে মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকায় এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে কুর্দি কর্তৃপক্ষ। এক মার্কিন কর্মকর্তা এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কুর্দিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইরবিলে মার্কিন কনস্যুলেটের নতুন ভবনকেও লক্ষ্য করে করা হয়েছিল।
কুর্দিস্তান প্রশাসনের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে কেবল ‘বস্তুগত ক্ষয়ক্ষতি’ হয়েছে এবং মাত্র একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো ইরানে তৈরি। ইরানের বিরুদ্ধে এমন এক সময়ে এই অভিযোগ করা হলো যখন দেশটি পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনার সময় শেষ দিকে রয়েছে।
তবে মার্কিন কর্মকর্তারা ইরানকে দায়ী বললেও এ বিষয়ে তাঁরা বিস্তারিত জানাননি। বিপরীতে ইরানের কর্মকর্তারাও বিষয়টি প্রত্যাখ্যান বা স্বীকার করে এখনো কোনো মন্তব্য করেননি। তবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই হামলাকে ‘ভয়াবহ আক্রমণ’ বলে অভিহিত করে জানিয়েছেন—এই হামলায় আমেরিকার কোনো নাগরিক হতাহত হয়নি। ইরবিলে থাকা মার্কিন সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘নির্দিষ্ট কোনো পক্ষের দিকে অভিযোগের আঙুল তোলা অপরিপক্ব, কিন্তু প্রাথমিক তদন্ত থেকে সন্দেহাতীতভাবে দেখা যাচ্ছে যে—ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রগুলোর উদ্ধার করা কিছু অংশ তদন্ত থেকে দেখা গেছে এগুলো ইরানে তৈরি হয়েছে।
এর আগে, ইরবিলের আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সে অবস্থানরত মার্কিন বাহিনীর সদস্যরা অতীতেও বেশ কয়েকবার রকেট ও ড্রোন হামলার শিকার হয়েছে। সেই হামলাগুলোর জন্য ওয়াশিংটন ইরানসমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করে আসছিল। কিন্তু বিগতে কয়েক মাস ধরে এই ধরনের কোনো হামলা হয়নি।

কানাডায় অনলাইনে বিষাক্ত রাসায়নিক বিক্রি করে আত্মহত্যায় সহায়তার অভিযোগে অভিযুক্ত কেনেথ ল’ নামের এক ব্যক্তি আদালতে ১৪টি অভিযোগ স্বীকার করেছেন। শুক্রবার (২৯ মে) অন্টারিওর একটি আদালতে ৬০ বছর বয়সী এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১.৮ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। ট্রাম্প এই তহবিলকে সরকারের ‘অস্ত্রায়ন’ বা রাজনৈতিক উদ্দেশে ক্ষমতার অপব্যবহারের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছিলেন।
১২ ঘণ্টা আগে
হাকিমপুর সীমান্তচৌকিতে দুই দিন ধরে সন্তান ও পরিবার নিয়ে অপেক্ষা করছেন বহু মানুষ। তাঁদের শঙ্কা—ভারতে থাকলে আটক করে ডিটেনশন সেন্টারে নেওয়া হবে। তাই অনেকে যেকোনো মূল্যে বাংলাদেশে ঢুকতে চান।
১৪ ঘণ্টা আগে
কিশোরী মেয়ের সঙ্গে বাড়িতে দেখা করতে আসতেন এক তরুণ। এমনকি মাঝেমধ্যে মেয়ের সঙ্গে রাতও কাটাতেন ওই তরুণ। মা জানতেন, তরুণটি মেয়ের বয়ফ্রেন্ড। কিন্তু শিগগির তিনি জানতে পারেন, ওই তরুণ এক যৌন নিপীড়ক। আদালতে দণ্ডও পেয়েছেন। কিন্তু সেসব তথ্য গোপন করে তিনি কিশোরীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন।
১৪ ঘণ্টা আগে