ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিজেদের প্রতিবেদনেই বিষয়টি নিশ্চিত করেছে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে রুশ গণমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পশ্চিমা বিভিন্ন সংস্থা। পাল্টা ব্যবস্থা নিয়েছে মস্কোও। ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলে বেশ কিছু পশ্চিমা গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ক্রেমলিন। এ তালিকায় রয়েছে বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ, ডয়চে ভেলের মতো সম্প্রচারমাধ্যম।
গত শুক্রবার ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এর আগে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম রাশিয়া টুডে (আরটি) ও স্পুতনিকের কার্যক্রম সীমিত করার জন্য বেশ কিছু পশ্চিমা প্রযুক্তি কোম্পানি ব্যবস্থা নেয়। ফেসবুক, গুগল ও ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলোর বিজ্ঞাপন বাবদ আয়ের পথ বন্ধ করে দেয়। সর্বশেষ উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে আরটির মোবাইল অ্যাপসগুলো সরিয়ে দিয়েছে মাইক্রোসফটও।
বিবিসি বলেছে, তারা রাশিয়ান নিষেধাজ্ঞায় নিবৃত্ত হবে না। রাশিয়াসহ সারা বিশ্বে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে।

রাশিয়ার সীমান্ত থেকে মাত্র সাত মাইল দূরেই ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামেরই ছেলে ১২ বছর বয়সী আনাতোলি প্রোখোরেঙ্কো।
৪২ মিনিট আগে
ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠক শুক্রবার (১৫ মে) ভারতের দিল্লিতে শেষ হলেও কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি। ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠায় আয়োজক ভারত শেষ পর্যন্ত শুধু চেয়ারম্যানের বিবৃতি প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে
আজ শুক্রবার (১৫ মে) ঐতিহাসিক ‘নাকবা দিবস’ পালন করেছে ফিলিস্তিনিরা। ‘নাকবা’ হলো ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় নিজেদের ভূমি থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ ও বাস্তুচ্যুত করার ঘটনা।
৩ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শুরুর পর গত দুই মাসে উপসাগরীয় অঞ্চল থেকে ৯ হাজার ৫০০-এর বেশি ফিলিপিনোকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ফিলিপাইন সরকার। সরকারি সহায়তায় পরিচালিত বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনসহ বিভিন্ন দেশ থেকে এসব প্রবাসী দেশে ফেরেন।
৩ ঘণ্টা আগে