
মৎস্য উৎপাদনে গবেষণা করে সরকার সাফল্য পাচ্ছে। তবে সামুদ্রিক মৎস্য ও সম্পদ আহরণে আরও কাজ করতে হবে। আজ রোববার চট্টগ্রামের মেরিন ফিশারিজ অ্যাকাডেমির ৪১তম ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ পাসিং আউট প্যারেড’ অবলোকন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা মাছে ভাতে বাঙালি, তাই এটি আমাদের একটি বিরাট সম্পদ। যে সম্পদ আমাদের শুধু পুষ্টি জোগায় না, এই সম্পদ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রপ্তানি করে অনেক অর্থ অর্জন করতে পারি। মৎস্য উৎপাদনে আমরা অনেক গবেষণা করে যাচ্ছি এবং সাফল্যও পাচ্ছি। কিন্তু সামুদ্রিক মৎস্য ও সম্পদ আহরণে আমাদের আরও অনেক কাজ করতে হবে। এটা আমরা করব।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গোপসাগর আমাদের জন্য শুধু না, আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এখানে বিশাল সম্পদ রয়েছে। সেই সম্পদ আমাদের আহরণ করতে হবে। এখানে যেমন মৎস্যসম্পদ রয়েছে, ঠিক অন্যান্য সামুদ্রিক সম্পদও রয়েছে। সেগুলো আহরণ করে আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারব।’
সরকারপ্রধান বলেন, ‘আমরা এরই মধ্যে এমডিজি খুব সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করেছি। আমরা এসডিজিও সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করে যাচ্ছি। করোনার কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা এগিয়ে চলেছি। অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক রেখেই আমরা সমুদ্রসীমা অর্জন করেছি।’
মেরিন ফিশারিজ অ্যাকাডেমির কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আমরা আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে এই প্রতিষ্ঠানকে আরও উন্নত করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনক হলো, পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছিল,তাঁরা এদিকে তেমন নজর দেয়নি। ফলে নানা সমস্যায় জর্জরিত ছিল এই অ্যাকাডেমি।’
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছিলেন। ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর প্রণীত আইনের মাধ্যমে বাংলাদেশ পরবর্তীতে সমুদ্রসীমা অর্জন করে।’
উল্লেখ্য, এবার মেরিন একাডেমি থেকে ৮৪ জন ক্যাডেট পাস করেছেন। ক্যাডেটদের স্বাধীনতা, আদর্শ ও নীতি মেনে চলার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

মাদকের ভয়াবহ বিস্তারে দেশের অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে গেছে । মাদক কারবারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। সমাজের চোখের সামনেই অনেক পরিবার ধ্বংস হয়ে যেতে দেখা গেছে, যাদের জীবন মাদকের করাল গ্রাসে বিপর্যস্ত হয়েছে।
১৫ মিনিট আগে
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে দুই দেশের মধ্যে সরকারি ও রাজনৈতিক পর্যায়ে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অংশ হিসেবে বেইজিংয়ে এই চুক্তিগুলো সই হয়।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদকে গ্রেপ্তার করার পর আবুধাবি (ইউএই) থেকে ফেডারেল পুলিশ ই-মেইলে মেসেজ দিয়ে আমাদেরকে তাঁর গ্রেপ্তারের খবর জানিয়েছিল। বেনজীরকে দেশে ফেরত পাঠানোর জন্য তারা ৩০ দিনের মধ্যে তাঁর বিষয়ে নথিপত্র চেয়েছিল। আমরা সেগুলো তিন দিনের মধ্যে...
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’ প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে...
২ ঘণ্টা আগে