অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর ব্রিসবেনে তীব্র ঝড়ের সঙ্গে ভারী বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৭ জন মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।
শহরটিতে প্রচণ্ড ঝড়ের সঙ্গে ভারী বর্ষণ শুরু হয়। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়। তীব্র ঝড় ও ভারী বর্ষণের কারণে উদ্ধার অভিযানও বন্ধ করে দেওয়া হয়।
দেশটির কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানীতে ১ হাজার ৪ শ টিরও বেশি বাড়ি বন্যার ঝুঁকিতে রয়েছে। এ সময় রাজ্যের ২৮ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এ ছাড়া গোল্ড এবং সানশাইন উপকূলের সৈকতগুলো বন্ধ ছিল।
রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যানাস্তাসিয়া প্যালাসজুক বলেছেন, ‘এত ভারী বৃষ্টি আমরা কখনোই প্রত্যাশা করিনি।’
রাজ্য সরকার জানিয়েছে, বন্যার কারণে রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০০ টিরও বেশি স্কুল আগামীকাল সোমবার বন্ধ থাকবে।
উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, সম্প্রতি তারা প্রতি ঘণ্টায় সাহায্যের জন্য ১০০ অনুরোধ পেয়েছেন।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৫ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৫ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৭ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
৮ ঘণ্টা আগে