প্রায় চার বছর প্রেমের পর গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার ও মডেল-টেলিভিশন তারকা শিবানী দান্ডেকর জুটি। ভারতের মহারাষ্ট্রের খান্ডালাতে পারিবারিক বাসভবনে একদম অভিনব কায়দায় বিয়ে সারেন ফারহান-শিবানী। শুরুতে বিয়ের ছবি প্রকাশ করেননি ফারহান। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দু-একটি ছবি প্রকাশ পেয়েছিল শুধু। অবশেষে বুধবার নবদম্পতির বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। ইনস্টাগ্রামে বিয়ের মধুর সব মুহূর্তের ছবি পোস্ট করেছেন ফারহান ও শিবানী।
গত শনিবার ঘরোয়া আয়োজনেই বিয়ে করেন এই তারকা জুটি। জাভেদ আখতারের খান্ডালার পারিবারিক বাসভবনে বিয়ে সারেন তাঁরা।
কাছের মানুষদের উপস্থিতিতে একে অপরের কাছে শপথবাক্য পাঠ করে নতুন জীবনে পথচলা শুরু করেন ফারহান-শিবানী। বিয়ের শপথবাক্যগুলো তাঁরা নিজেরাই লিখেছেন।
মা হানি ইরানি ও কাছের মানুষদের সঙ্গে ফারহান।
বিয়ের পর দুই পরিবারের সদস্যরা এক সঙ্গে ফ্রেমবন্দী।
বিয়ের দিন লাল রঙা ফিশটেল কাটের মারমেইড গাউন পরেন শিবানী। আর কালো রঙা টাক্সিডোতে বরাবরের মতো আকর্ষণীয় ফারহান।
শ্বশুর জাভেদ আখতারের সঙ্গে নাচছেন শিবানী।

বিয়েতে হাজির ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা।
ফারহান আখতারকে বিয়ে করার পর ইনস্টাগ্রামে শিবানী নিজের নাম লিখেছেন ‘শিবানী দান্ডেকর-আখতার’।
বিয়েতে দুই কন্যা শাকিয়া ও আকিরার সঙ্গে ফারহান।
‘আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক।’

বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
১১ মিনিট আগে
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
১৬ মিনিট আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ মিনিট আগে
প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মিউজিক পরিবেশনা প্রতিষ্ঠান পি টিউনের স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, প্রযোজক, প্রকাশক ও বিডি ২৯ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী জসিম উদ্দিন আকাশ।
১১ ঘণ্টা আগে