মুম্বাইয়ের রামোজি ফিল্ম সিটিতে শেষ হয়েছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের ভারতীয় অংশের শুটিং। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত এ সিনেমার টিম এবার আসবে বাংলাদেশে। সেপ্টেম্বর ও অক্টোবর এই দুমাস হবে বাংলাদেশ অংশের শুটিং।
আগামী সেপ্টেম্বরে দেশের বিভিন্নস্থানে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। যার বেশিরভাগই হবে বঙ্গবন্ধুর বিশাল জনসভা ও ঐতিহাসিক পদচারণার দৃশ্য।
গত ৪ এপ্রিল মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শেষ হয় ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের প্রথম লটের শুটিং। এতে অংশ নিতে বাংলাদেশ থেকে কয়েক দফায় শিল্পীরা গিয়েছিলেন ভারতে। সেখানে শুটিং শেষে গত সপ্তাহে সব শিল্পীই দেশে ফিরেছেন। তাদের সবাইকেই পরবর্তী শুটিংয়ের সময় জানিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিও নিতে বলা হয়েছে।
জানা যায়, এবার বাংলাদেশ অংশে ঢাকা ও গোপালগঞ্জের বেশ কিছু জনসভাসহ ছবিটির বাকি দৃশ্যধারণ হবে। এরপর সম্পাদনার কাজ শেষে চলতি বছরের ডিসেম্বরে ‘বঙ্গবন্ধু’ বায়োপিক মুক্তি পেতে পারে।
এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণী বয়সের চরিত্রে আছেন নুসরাত ফারিয়া।
এছাড়া তাজউদ্দীন আহমেদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগরকে (জেনারেল আইয়ুব খান)।
‘বঙ্গবন্ধু’ বায়োপিক পরিচালনা করছেন প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। ২০২১ সালেই এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১০ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
১২ ঘণ্টা আগে