দেশখ্যাত গায়ক সোহেল হত্যাকাণ্ডের তদন্তে যুক্ত হয় তারই পুরোনো বন্ধু সিআইডি অফিসার রাশেদ। সন্দেহের তালিকায় থাকে সোহেলের স্ত্রী নীলাসহ পরিবারের আরও অনেকেই। রাশেদের তদন্তে বেরিয়ে আসতে থাকে অতীতের কালো সত্য।
এই একটি হত্যাকাণ্ডকে ঘিরে চলতে থাকে রোমান্টিক থ্রিলার ঘরানার ফিল্ম ‘রেডরাম’-এর গল্প। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সিনেমাটি।
এরই মধ্যে রেডরাম-এর পোস্টার ও ট্রেলার দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। আলোচনা হচ্ছে আফরান নিশো ও মেহ্জাবীনের লুক নিয়েও।
নিজের প্রথম ওয়েব ফিল্ম মুক্তির খবরে ভীষণ উচ্ছ্বসিত মেহ্জাবীন। তিনি বলেন, ‘আমি বেশ কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে, আমি নাটকে কাজ করব না। সেটা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। কেউ আসলে খেয়াল করেনি, শুধু নাটকের কথা বলেছি। আমি তখন ফিল্মের প্রস্তুতি নিচ্ছিলাম। রেডরাম-এ আমার লুকেও বদল আনতে হয়েছে।’
‘রেডরাম’ সিনেমায় ডিবি অফিসার রাশেদ চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। তিনি বলেন, ‘এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটাচলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা পুরো টিম অনেক ধরনের প্রস্তুতি নিয়েছি।’
রেডরাম-এ নিশো ও মেহ্জাবীন ছাড়াও দেখা যাবে মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন খান, আজিজুল হাকিম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু ও মুকুল সিরাজকে।
পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘যাঁরা আমার কাজ দেখেন ও পছন্দ করেন, তাঁরা জানেন আমি থ্রিলার ঘরানা খুব পছন্দ করি। রেডরাম সিনেমাটি ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে গল্প শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটি দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবেন।’
দেখুন ‘রেডরাম’-এর ট্রেলার:

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন আজমেরী হক বাঁধন। সিনেমার প্রিমিয়ার শেষে ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হন বাঁধন। ইতিমধ্যে নিয়েছেন আইনি ব্যবস্থা। এর মধ্যেই পাওয়া গেল অভিনেত্রীর নতুন সিনেমার খবর।
৩৯ মিনিট আগে
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মেতে উঠেছেন আশির দশকের ফ্যাশন ট্রেন্ডে। ভাইরাল এই ট্রেন্ডে যোগ দিয়েছেন বিনোদনজগতের তারকারাও। তারকাদের এমন রেট্রো লুক দেখে মুগ্ধ ভক্তরাও। এসব ছবি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা।
৮ ঘণ্টা আগে
গত এপ্রিলে জানা গিয়েছিল বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন। এরপর শুটিং করলেও প্রকাশ্যে দীপিকাকে তেমন একটা দেখা যায়নি। এবার রণবীর ও দীপিকা নিজেরাই প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি।
১০ ঘণ্টা আগে
এআই দিয়ে তৈরি ভিডিও পোস্ট করে করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা।
১১ ঘণ্টা আগে