ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে। ন্যাটো প্রধান বিবৃতি দিয়ে রাশিয়ার কাছে সেনা প্রত্যাহারের প্রমাণ চেয়েছেন। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো একের পর এক বারুদে ঠাসা খবর পরিবেশন করছে। এর মধ্যেই ইউক্রেনে রাশিয়ার ‘কথিত’ হামলার ক্ষণ জানতে চাইলেন রুশ কূটনীতিক মারিয়া জাখারোভা।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা সংবাদমাধ্যমের কাছে কৌতুক করেই ইউক্রেনে রুশ হামলার ক্ষণ জানতে চেয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, তারা যেন চলতি বছরে ইউক্রেনে ‘রুশ হামলার’ ক্ষণটি অন্তত জানিয়ে দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে মারিয়া লেখেন, ‘ব্লুমবার্গ, নিউইয়র্ক টাইমস ও সান মিডিয়ার মতো মার্কিন ও ব্রিটিশ গুজবমাধ্যমগুলোর কাছ থেকে আমি জানতে চাই, আমাদের আসন্ন হামলাটি চলতি বছর আসলে কখন হবে। আমার ছুটির পরিকল্পনা করার আছে।’
তাসের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ এবং পশ্চিমা দেশগুলোর সংবাদমাধ্যমগুলো সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে একের পর এক খবর পরিবেশন করে আসছে। তারা এমনকি আগ বাড়িয়ে হামলার তারিখও ঘোষণা করছে, যা সময়ে সময়ে পিছিয়েও দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর কথা বিশেষভাবে উল্লেখ করা যায়।
পলিটিকো সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে ১৬ ফেব্রুয়ারি হামলা চালাতে পারে। প্রসঙ্গটি উল্লেখ করে তাস জানায়, এর প্রভাব পড়েছে কিয়েভের ওপর। তাদের অর্থনীতির ওপর এ ধরনের গুজবের নেতিবাচক প্রভাব পড়েছে। এমন গুজবের প্রভাবে বিনিয়োগ হারাচ্ছে ইউক্রেন।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৯ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
৯ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
১০ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
১১ ঘণ্টা আগে