
এখনো কূটনীতির মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আবারও বলেছেন, ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে জো বাইডেন এসব কথা বলেন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় ১ লাখ ৫০ হাজার সেনা মোতায়েন করে রেখেছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে যুক্তরাষ্ট্র তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রুশ সেনাদের ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে একটি ভালো ঘটনা, কিন্তু আমরা এখনো বিষয়টি নিশ্চিত করতে পারছি না। প্রকৃতপক্ষে আমাদের বিশ্লেষকেরা বলছেন, এসব সেনা এখনো ইউক্রেনকে হুমকিতে রাখার মতো অবস্থায় রয়ে গেছে।’
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু মঙ্গলবার বলেছেন, সীমান্তে মহড়া শেষে সেনাবাহিনীর একাংশকে সামরিক ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন, রুশ সেনা ফিরিয়ে নেওয়ার খবরের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।
গতকাল মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া অবশ্যই যুদ্ধ চায়নি। দেশটি পশ্চিমের সঙ্গে সমাধান খুঁজতে ইচ্ছুক ছিল।
সেনা ফিরিয়ে আনার কথা নিশ্চিত করে পুতিন বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আমরা আলোচনার পথে যেতে প্রস্তুত।’

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৯ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
৯ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
১০ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
১১ ঘণ্টা আগে