
আজ বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি বরণ করে নিতে চাই রঙিন ফুল। বিশেষ করে তরুণীরা সাজে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া ক্রাউন পরে। ক্রাউন থাকবে মাথায়। ক্রাউনে ফুলের মধ্যে প্রধানত থাকবে একটি লাল গোলাপ।
সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ফুলের দোকানের পাশাপাশি পাইনাদি নতুন মহল্লা, দোয়েল চত্বর, শাপলা চত্বর, মুক্তিনগর, শিমরাইল, আঁটিগ্রাম, গোদনাইল, জালকুড়িসহ আশপাশের এলাকায় রাস্তার পাশে গলির মুখে বসেছে ছোট ছোট ফুলের দোকান।
সিদ্ধিরগঞ্জের পাইকারি ফুল বিক্রেতা আবু মুসার সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর করোনার সংক্রমণ বেশি থাকায় বাইরে তেমন কেউ বের হয়নি। তবে এবার সংক্রমণ নেই বললেই চলে। তা ছাড়া এবার লকডাউন নেই। তাই অনেকেই এই দিনে বের হবেন বলে আশা করছেন।
মেহেদী হাসান সোহাগ একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভালোবাসা দিবসে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ফুল কিনতে এসেছেন। তিনি বলেন, ‘অন্য দিনের চেয়ে আজ ফুলের দাম বেশি। এর আগে আমি ফুল কিনেছি, তখন গোলাপ প্রতিটি ২০ থেকে ২৫ টাকা আর রজনীগন্ধা ১০ থেকে ১৫ টাকা দাম ছিল। কিন্তু আজ প্রতিটি গোলাপ ৯০ থেকে ১২০ টাকা, রজনীগন্ধা ২০-২৫ টাকা ও ক্রাউন ১০০ থেকে ২০০ টাকা দরে কিনতে হচ্ছে। তিনি আরও বলেন, কী আর করার, প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে দাম দিয়েই কিনতে হচ্ছে ফুল।’
ফুলের দাম বেশি কেন জানতে চাইলে ফুল ব্যবসায়ী রিয়াজ বলেন, ‘বিশেষ দিনগুলোতে ফুল বেশি আনা হয়। এ ছাড়া শাহবাগ থেকে ফুল কিনে দোকান পর্যন্ত এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অর্ধশত ফুল নষ্ট হয়ে যায়। তা ছাড়া ভালোবাসা দিবস এলেই আমাদের চওড়া দামে ফুল কিনে আনতে হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫