ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো করলেও চাকরির প্রতি কোনো ইচ্ছা ছিল না নাহিদ হোসেনের। তিনি ভাবতেন নিজেই একজন উদ্যোক্তা হবেন। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে পড়াশোনার পাশাপাশি নিজ এলাকায় শুরু করেন মৌমাছির খামার। এখন তিনি নিজে পড়াশোনা করার পাশাপাশি পরিবারে আর্থিক সহযোগিতা করতে পারেন।
উদ্যোক্তা নাহিদের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের বকুড়াল গ্রামে। তিনি ২০২১ সালে খামার করে মধু উৎপাদন শুরু করেন। তাঁর উৎপাদিত মধু কিনতে ক্রেতারা প্রতিদিন ভিড় করেন বাড়িতে। তিনি প্রতি কেজি মধু ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করেন।
নাহিদ জানান, তাঁর বাবা মারা যাওয়ার পর নিজ গ্রামে মৌমাছি চাষ শুরু করেন। এর আগে প্রশিক্ষণ নেন মৌ খামারের ওপর।
নাহিদ আরও জানান, টিউশনের জমানো সাত হাজার টাকায় কেনা দুটি মৌমাছির বাক্স দিয়ে তাঁর মৌ চাষের যাত্রা শুরু হলেও এখন তাঁর রয়েছে ১০ টিরও বেশি মৌ বাক্স। যা থেকে প্রতি মৌসুমে প্রতিটি বাক্স থেকে ৮ থেকে ১০ হাজার টাকার মধু পান তিনি।
গ্রামের সরিষা খেত, লিচু বাগান, কুমড়ার খেতের পাশে মৌমাছি চাষ করেন নাহিদ।
মৌমাছি দিয়ে মধু উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে নাহিদ বলেন, মৌমাছির বাক্স ফসলের মাঠে রেখে দিই। দিনের বেলা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে এবং প্রসেসিংয়ের মাধ্যমে সাত থেকে ১০ দিনের মধ্যে মধুতে পরিণত করে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫