হাজার হাজার মানুষ নেমে এসেছে ইউক্রেন সীমান্তের কারকিভ শহরের রাস্তায়। তারা ‘কারকিভ ইউক্রেনের’ এবং ‘রাশিয়ার আগ্রাসন বন্ধ করো’ ব্যানার নিয়ে রাশিয়ার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ইউক্রেন সীমান্তের দ্বিতীয় বৃহত্তম শহর কারকিভের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসে এবং রাশিয়ার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীরা জাতীয় সংগীত গেয়েছে এবং ইউক্রেনের পতাকাসহ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কিয়েভকে সমর্থনকারী ইউরোপীয় ইউনিয়নভুক্ত মিত্র দেশগুলোর পতাকা প্রদর্শন করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে কয়েক সপ্তাহ আগে ইউক্রেন সীমান্তে ঘাঁটি গেড়েছে কয়েক হাজার রাশিয়ান সৈন্য। এরপর পশ্চিমা দেশ ও মস্কোর মধ্যে সপ্তাহব্যাপী কূটনৈতিক আলোচনা হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
মস্কো ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করেছে, তবে নিরাপত্তার গ্যারান্টি দাবি করেছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের সাধারণ জনতা বিক্ষোভে নেমে এসেছে রাস্তায়।
রাশিয়া সীমান্ত থেকে ৪২ কিলোমিটার দূরের একটি শিল্পনগরী কারকিভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কারকিভকে রাশিয়ার সম্ভাব্য লক্ষ্যবস্তু মনে করেন। তাঁর ধারণা, রাশিয়া এখানে আক্রমণ করতে পারে।

নেপালে ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও কাদাধসের কারণে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে। হিমলায়ের উঁচু পর্বতে বরফ-পাথরের ধসে সৃষ্ট এই বন্যায় দেশটির কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের...
৯ মিনিট আগে
ইরানে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের মধ্যে চলমান সংঘাতের এটি সবচেয়ে গুরুতর উত্তেজনা। এই সংঘাত এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে...
২৬ মিনিট আগে
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
১০ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
১০ ঘণ্টা আগে